শেয়ারFacebookWhatsApp

উদাহরণ-১ এর আলোকে নিরপেক্ষ যুক্তিবাক্যের গঠন ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের উদাহরণ-১ এর যুক্তিবাক্যটি একটি নিরপেক্ষ যুক্তিবাক্য। যুক্তিবাক্যের বিভিন্ন প্রকারভেদের একটি হলো নিরপেক্ষ যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় কোনো শর্তের ওপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য বলে'। এই প্রকার যুক্তিবাক্যের মধ্যকার সম্পর্ক স্বাধীনভাবে প্রকাশ পায়। উদাহরণ-১ এর যুক্তিবাক্যটিতে দেখা যাচ্ছে যে, এখানে 'শাপলা' এবং 'জাতীয় ফুল' পদ দুটি 'হয়' সংযোজক দ্বারা গঠিত হয়েছে। এই যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদের সম্পর্ক কোনো শর্তের ওপর নির্ভরশীল নয়। তাই এটি একটি নিরপেক্ষ যুক্তিবাক্য। এভাবে নিরপেক্ষ যুক্তিবাক্য কোনো শর্ত ছাড়াই উদ্দেশ্য ও বিধেয় পদের স্বাধীন সম্পর্কের ভিত্তিতে গঠিত হয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদাহরণ-১ এর আলোকে নিরপেক্ষ যুক্তিবাক্যের গঠন ব্যাখ্যা করো।

উদ্দীপক

উদাহরণ-১: শাপলা হয় জাতীয় ফুল।উদাহরণ-২: যদি ফুল ফোটে তবে বসন্ত আসে।উদাহরণ-৩: হয় ফুল ফুটবে না হয় ফুটবে না।

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025

উত্তর

যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহারের উপযুক্ত হয় সে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে।

উত্তর

ব্যক্ত্যর্থের ভিন্নতার কারণে বিপরীত পদ ও বিরুদ্ধ পদ আলাদা। যখন দুটি পদ পরস্পর বিরোধী হয়ে এমনভাবে সম্পর্কিত হয় যে, তাদের দ্বারা নির্দেশিত সমগ্র বিষয়ের ব্যক্ত্যর্থকে ব্যক্ত করে না তখন এই দুটি পদকে বিপরীত পদ বলে। আর যখন দুটি পদ এমনভাবে সম্পর্কিত হয় যে, তাদের দ্বারা নির্দেশিত বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে ব্যক্ত করে তখন ওই পদ দুটিকে বিরুদ্ধ পদ বলে।

উত্তর

উদ্দীপকের উদাহরণ-১ এর যুক্তিবাক্যটি একটি নিরপেক্ষ যুক্তিবাক্য। যুক্তিবাক্যের বিভিন্ন প্রকারভেদের একটি হলো নিরপেক্ষ যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় কোনো শর্তের ওপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য বলে'। এই প্রকার যুক্তিবাক্যের মধ্যকার সম্পর্ক স্বাধীনভাবে প্রকাশ পায়। উদাহরণ-১ এর যুক্তিবাক্যটিতে দেখা যাচ্ছে যে, এখানে 'শাপলা' এবং 'জাতীয় ফুল' পদ দুটি 'হয়' সংযোজক দ্বারা গঠিত হয়েছে। এই যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদের সম্পর্ক কোনো শর্তের ওপর নির্ভরশীল নয়। তাই এটি একটি নিরপেক্ষ যুক্তিবাক্য। এভাবে নিরপেক্ষ যুক্তিবাক্য কোনো শর্ত ছাড়াই উদ্দেশ্য ও বিধেয় পদের স্বাধীন সম্পর্কের ভিত্তিতে গঠিত হয়।

উত্তর

উদ্দীপকের উদাহরণ-২ এবং উদাহরণ-৩ এ যে যুক্তিবাক্য উপস্থাপন করা হয়েছে তা 'সাপেক্ষ যুক্তিবাক্য'। কেননা, উভয় ক্ষেত্রে শর্ত প্রকাশিত হয়েছে। উদাহরণ-২ এর যুক্তিবাক্যটি হলো- 'যদি ফুল ফোটে তবে বসন্ত আসে'। এই যুক্তিবাক্যটি 'যদি \ldots তবে' নামক শর্ত দ্বারা যুক্ত। আর যে যৌগিক যুক্তিবাক্য 'যদি... তবে' বা অনুরূপ শর্ত দ্বারা গঠিত তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। প্রাকল্পিক যুক্তিবাক্য এক প্রকার সাপেক্ষ যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের প্রথম অংশকে বলে 'পূর্বগ' এবং দ্বিতীয় অংশকে বলে 'অনুগ'। প্রাকল্পিক যুক্তিবাক্যের 'পূর্বগ' ও 'অনুগ' পরস্পর সাপেক্ষভাবে যুক্ত থাকে। উদাহরণ-৩ এ যে যুক্তিবাক্য উপস্থাপন করা হয়েছে সেখানে দুটি সরল বাক্য বিকল্প যোজক দ্বারা যুক্ত হয়েছে। এখানে 'হয় ফুল ফুটবে না হয় ফুটবে নী' বাক্যটি 'হয়- না হয়' দ্বারা যুক্ত হয়ে সাপেক্ষভাবে প্রকাশিত হয়েছে। তাই উদাহরণ-৩ এর যুক্তিবাক্যটি একটি সাপেক্ষ যুক্তিবাক্য। প্রাকল্পিক যুক্তিবাক্য এবং বৈকল্পিক যুক্তিবাক্যের আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। সাপেক্ষ যুক্তিবাক্য গঠনের ওপর এসব প্রকারভেদ নির্ধারিত হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে, উদাহরণ-২ ও উদাহরণ-৩ যুক্তিবাক্য যথাক্রমে প্রাকল্পিক ও বৈকল্লিক যুক্তিবাক্য। আর প্রাকল্লিক ও বৈকল্পিক উভয় প্রকার যুক্তিবাক্যই সাপেক্ষ যুক্তিবাক্য। তাই বলা যায়, উদাহরণ-২ ও উদাহরণ-৩ উভয়ই হলো সাপেক্ষ যুক্তিবাক্য।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।