দৃশ্যকল্প-২ ও ৩ উভয়ই সাপেক্ষ যুক্তিবাক্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের উদাহরণ-২ এবং উদাহরণ-৩ এ যে যুক্তিবাক্য উপস্থাপন করা হয়েছে তা 'সাপেক্ষ যুক্তিবাক্য'। কেননা, উভয় ক্ষেত্রে শর্ত প্রকাশিত হয়েছে। উদাহরণ-২ এর যুক্তিবাক্যটি হলো- 'যদি ফুল ফোটে তবে বসন্ত আসে'। এই যুক্তিবাক্যটি 'যদি [গণিত] তবে' নামক শর্ত দ্বারা যুক্ত। আর যে যৌগিক যুক্তিবাক্য 'যদি... তবে' বা অনুরূপ শর্ত দ্বারা গঠিত তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। প্রাকল্পিক যুক্তিবাক্য এক প্রকার সাপেক্ষ যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের প্রথম অংশকে বলে 'পূর্বগ' এবং দ্বিতীয় অংশকে বলে 'অনুগ'। প্রাকল্পিক যুক্তিবাক্যের 'পূর্বগ' ও 'অনুগ' পরস্পর সাপেক্ষভাবে যুক্ত থাকে। উদাহরণ-৩ এ যে যুক্তিবাক্য উপস্থাপন করা হয়েছে সেখানে দুটি সরল বাক্য বিকল্প যোজক দ্বারা যুক্ত হয়েছে। এখানে 'হয় ফুল ফুটবে না হয় ফুটবে নী' বাক্যটি 'হয়- না হয়' দ্বারা যুক্ত হয়ে সাপেক্ষভাবে প্রকাশিত হয়েছে। তাই উদাহরণ-৩ এর যুক্তিবাক্যটি একটি সাপেক্ষ যুক্তিবাক্য। প্রাকল্পিক যুক্তিবাক্য এবং বৈকল্পিক যুক্তিবাক্যের আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। সাপেক্ষ যুক্তিবাক্য গঠনের ওপর এসব প্রকারভেদ নির্ধারিত হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে, উদাহরণ-২ ও উদাহরণ-৩ যুক্তিবাক্য যথাক্রমে প্রাকল্পিক ও বৈকল্লিক যুক্তিবাক্য। আর প্রাকল্লিক ও বৈকল্পিক উভয় প্রকার যুক্তিবাক্যই সাপেক্ষ যুক্তিবাক্য। তাই বলা যায়, উদাহরণ-২ ও উদাহরণ-৩ উভয়ই হলো সাপেক্ষ যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও ৩ উভয়ই সাপেক্ষ যুক্তিবাক্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর