তথ্য-১ ও তথ্য-২ পদগুলো যে সব বার্তা বহন করছে তা যৌক্তিকভাবে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে তথ্য-১ এর পদগুলো বিশিষ্ট পদকে প্রকাশ করেছে। আর তথ্য-২ এর পদগুলো সমষ্টিবাচক পদকে প্রকাশ করেছে। উভয় প্রকার পদের মধ্যে ভিন্নতা রয়েছে। যে পদ একই অর্থে একটি মাত্র ব্যক্তি, বস্তু, বিষয় বা গুণকে চিহ্নিত করে তাকে বিশিষ্ট পদ বলে। যেমন: সক্রেটিস, হিমালয়, শেষের কবিতা ইত্যাদি। এসব পদ কোনো বিশেষ ব্যক্তি, বিশেষ পর্বত ও বিখ্যাত উপন্যাসকে নির্দেশ করছে। এই পদগুলো উচ্চারণ করলেই একটি নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা বিষয়ের কথা মনে আসে। তাই এগুলো বিশিষ্ট পদ। তথ্য-১ এর পদগুলো হলো- তাজমহল, বিদ্রোহী কবি ও হিমালয়। এসব পদ একই অর্থে কোনো বিশেষ ব্যক্তি, গুণ বা বস্তুকে নির্দেশ করছে। তাই বলা যায়, তথ্য-১ পদগুলো বিশিষ্ট পদ।যে পদ একই গুণবিশিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক পদ বলে। যেমন- সেনাবাহিনী, নৌবাহিনী ইত্যাদি। এসব পদ কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়। তাই এগুলো সমষ্টিবাচক পদ। তথ্য-২ পদগুলো হলো- সৌরজগৎ, বিমানবাহিনী, গ্রন্থাগার। এসব পদ কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সমষ্টিকে প্রকাশ করেছে। তাই তথ্য-২ পদগুলো সমষ্টিবাচক পদ। বিশিষ্ট পদ ও সমষ্টিবাচক পদ উভয়ই পদ হলেও একজাতীয় নয়। উভয় প্রকার পদের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। তবে পদ সংক্রান্ত আলোচনায় উভয় প্রকার পদের গুরুত্ব রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তথ্য-১ ও তথ্য-২ পদগুলো যে সব বার্তা বহন করছে তা যৌক্তিকভাবে বিশ্লেষ…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর