দৃশ্যকল্প-২ এ বাক্য দুটিতে পদের ব্যাপ্যতা দেখাও।
উত্তর: দৃশ্যকল্প-২-এ বাক্য দুটি হলো যথাক্রমে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য এবং বিশেষ নঞর্থক বা O-যুক্তিবাক্য। ব্যাপ্যতার মানদণ্ডে A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হলেও বিধেয় পদ অব্যাপ্য হয় এবং O-যুক্তিবাক্যের উদ্দেশ্য অব্যাপ্য হলেও বিধেয় ব্যাপ্য হয়। আমরা জানি, ব্যাপ্যতার দুইটি নিয়ম আছে। প্রথমত, সার্বিক বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। দ্বিতীয়ত, সদর্থক বাক্যের বিধেয় পদ অব্যাপ্য হয় কিন্তু নঞর্থক বাক্যের বিধেয় পদ ব্যাপ্য হয়। দৃশ্যকল্প-২ এর প্রথম দৃষ্টান্তে বলা হয়েছে, 'সকল ছাত্র হয় মেধাবী'। এটি সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য। যেহেতু সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাই A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। কিন্তু বিধেয় পদ আংশিক ব্যক্ত্যর্থ স্বীকার করায় 'মেধাবী' পদটি অব্যাপ্য। দৃশ্যকল্প-২-এর দ্বিতীয় দৃষ্টান্তে বলা হয়েছে, 'কিছু ছাত্র নয় মেধাবী।' এটি O-যুক্তিবাক্য বা বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। বিশেষ হওয়ার কারণে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য। কিন্তু নঞর্থক হওয়ার জন্য এর বিধেয় পদ ব্যাপ্য। অর্থাৎ O-বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য, কিন্তু বিধেয় পদ ব্যাপ্য। যেমন: 'কিছু ছাত্র নয় মেধাবী', এখানে কিছু উল্লেখ থাকায় স্পষ্টতই পদটির আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশিত হয়েছে। অর্থাৎ, 'ছাত্র' বা উদ্দেশ্য পদটি এখানে ব্যাপ্য নয়। কিন্তু বিধেয় 'মেধাবী' পদটি এখানে সার্বিক অর্থে ব্যবহৃত হয়েছে। তাই বাক্যটির বিধেয় পদটি ব্যাপ্য। পরিশেষে বলা যায়, উদ্দীপকে পরিলক্ষিত A যুক্তিবাক্য এবং O যুক্তিবাক্য পরস্পর থেকে ভিন্ন। এ কারণে ব্যাপ্যতার মানদণ্ডে উভয় যুক্তিবাক্যে সাথে ভিন্নতা লক্ষণীয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বাক্য দুটিতে পদের ব্যাপ্যতা দেখাও।
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর