উদ্দীপকের চিত্র-১-এ যৌক্তিক বিভাগের কোন নিয়মটি লঙ্ঘন করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'চিত্র-১'-এ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে। যৌক্তিক বিভাগ হলো একটি পদের সংখ্যা বা পরিমাণগত দিকের বিশ্লেষণ। এক্ষেত্রে একটি জাতিকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। তাই বলা যায়, একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো কোনো একটি পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের যৌক্তিক বিভাগে একই সময়ে মাত্র একটি মূলনীতি অনুসরণ করতে হয়। একের অধিক নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের 'চিত্র-১'-এ 'মানুষ' পদটির যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময়ে শিক্ষা, উচ্চতা এবং পেশা- এই তিনটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। অর্থা, এখানে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করা হয়েছে। তাই 'চিত্র-১'-এ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-১-এ যৌক্তিক বিভাগের কোন নিয়মটি লঙ্ঘন করা হয়েছে? ব্য…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর