উদ্দীপকে জসীম স্যারের বিভাগটি কোন ধরনের বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জসীম স্যারের বিভাগ দ্বারা যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে। কেননা যৌক্তিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে যেভাবে ভাগ করা হয় জসীম স্যার সেভাবে ভাগ করেছেন। যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্ত্যর্থ বা পরিমাণগত দিকের বিশ্লেষণ। কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতিসমূহে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। উদ্দীপকের জসীম স্যার 'ক' কলেজের ছাত্রছাত্রীদেরকে ফলাফলের ভিত্তিতে 'মেধাবী' এবং 'কম মেধাবী' এই দুই শ্রেণিতে ভাগ করেছেন। এখানে জসীম স্যার একটি মূলনীতির ভিত্তিতে ছাত্রছাত্রীদেরকে দুই ভাগে ভাগ করেছেন। তাই জসীম স্যারের বিভাগটির মাধ্যমে যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে। যৌক্তিক বিভাগের মাধ্যমে কোনো একটি জাতি বা শ্রেণির অন্তর্গত উপজাতি বা উপশ্রেণি সম্পর্কে জানা যায়। যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা জাতি ও উপজাতির পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে জানতে পারি। যৌক্তিক বিভাগ আমাদের চিত্তকে সুশৃঙ্খল করতে সহায়তা করে। তাই এই প্রক্রিয়া আমাদের সুশৃঙ্খল চিন্তার অভ্যাস গঠনে সহায়তা করে। যৌক্তিক সংজ্ঞা নির্ণয়ের ক্ষেত্রে গবেষার ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ বিশেষ ভূমিকা পালন করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জসীম স্যারের বিভাগটি কোন ধরনের বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর