শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মতিয়ুর স্যার এবং জসীম স্যারের বিভাগকরণের তুলনামূলক আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের মতিয়ূর স্যারের বিভাগটি দ্বারা সংকর বিভাগ এবং জসীম স্যারের বিভাগটির মাধ্যমে যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার বিভাগের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। যৌক্তিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের বিভাগ করা হয়। এক্ষেত্রে একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী একই সময়ে মাত্র একটি মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে ভাগ করার ক্ষেত্রে একই সময়ে একের অধিক মূলনীতি অনুসরণ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের মতিয়র স্যার 'ক' কলেজের ছাত্রছাত্রীদেরকে ভাগ করার ক্ষেত্রে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করেছেন। যেহেতু মতিয়র স্যার যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করেছেন, তাই তার বিভাগে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। অপরপক্ষে, উদ্দীপকের জসীম স্যার মাত্র একটি মূলনীতি অনুসরণ করে 'ক' কলেজের ছাত্রছাত্রীদেরকে 'মেধাবী' এবং 'কম মেধাবী' এই দুই শ্রেণিতে ভাগ করেছেন। তাই জসীম স্যারের বিভাগ প্রক্রিয়ার মাধ্যমে যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে। কেননা একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের মাধ্যমে একটি পদের ব্যক্ত্যর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা যায়। বিভিন্ন জাতি ও উপজাতির পারস্পরিক সম্পর্ক আমরা যৌক্তিক বিভাগের মাধ্যমে জানতে পারি। এটি সংজ্ঞা প্রদানে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের মতিয়ুর স্যার যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করেছেন এবং জসীম স্যার যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করেছেন। তাই যতিয়ুর স্যারের বিভাগ ত্রুটিপূর্ণ এবং জসীম স্যারের বিভাগ সার্বিক বিভাগ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মতিয়ুর স্যার এবং জসীম স্যারের বিভাগকরণের তুলনামূলক…

উদ্দীপক

'ক' কলেজের ছাত্র ছাত্রীদেরকে মতিয়র স্যার একই সাথে ফলাফল এবং উপস্থিতির ভিত্তিতে বেশি মেধাবী এবং কম মেধাবী, কলেজিয়েট এবং নন-কলেজিয়েটে ভাগ করেন। অন্যদিকে, জসীম স্যার শুধু ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রীদেরকে মেধাবী এবং কম মেধাবী হিসেবে ভাগ করেন।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে।

উত্তর

যৌক্তিক বিভাগে একটি সূত্রের ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের বিভাজন করা হয়। যৌক্তিক বিভাগের নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেগুলো কোনো পদের যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে অঙ্গগত বিভাগ বলে। তাই ত্রুটিপূর্ণ বিভাগ বিধায় 'অঙ্গগত বিভাগ যৌক্তিক বিভাগ নয়।

উত্তর

উদ্দীপকের জসীম স্যারের বিভাগ দ্বারা যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে। কেননা যৌক্তিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে যেভাবে ভাগ করা হয় জসীম স্যার সেভাবে ভাগ করেছেন। যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্ত্যর্থ বা পরিমাণগত দিকের বিশ্লেষণ। কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতিসমূহে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। উদ্দীপকের জসীম স্যার 'ক' কলেজের ছাত্রছাত্রীদেরকে ফলাফলের ভিত্তিতে 'মেধাবী' এবং 'কম মেধাবী' এই দুই শ্রেণিতে ভাগ করেছেন। এখানে জসীম স্যার একটি মূলনীতির ভিত্তিতে ছাত্রছাত্রীদেরকে দুই ভাগে ভাগ করেছেন। তাই জসীম স্যারের বিভাগটির মাধ্যমে যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে। যৌক্তিক বিভাগের মাধ্যমে কোনো একটি জাতি বা শ্রেণির অন্তর্গত উপজাতি বা উপশ্রেণি সম্পর্কে জানা যায়। যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা জাতি ও উপজাতির পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে জানতে পারি। যৌক্তিক বিভাগ আমাদের চিত্তকে সুশৃঙ্খল করতে সহায়তা করে। তাই এই প্রক্রিয়া আমাদের সুশৃঙ্খল চিন্তার অভ্যাস গঠনে সহায়তা করে। যৌক্তিক সংজ্ঞা নির্ণয়ের ক্ষেত্রে গবেষার ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ বিশেষ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকের মতিয়ূর স্যারের বিভাগটি দ্বারা সংকর বিভাগ এবং জসীম স্যারের বিভাগটির মাধ্যমে যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার বিভাগের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। যৌক্তিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের বিভাগ করা হয়। এক্ষেত্রে একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী একই সময়ে মাত্র একটি মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে ভাগ করার ক্ষেত্রে একই সময়ে একের অধিক মূলনীতি অনুসরণ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের মতিয়র স্যার 'ক' কলেজের ছাত্রছাত্রীদেরকে ভাগ করার ক্ষেত্রে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করেছেন। যেহেতু মতিয়র স্যার যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করেছেন, তাই তার বিভাগে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। অপরপক্ষে, উদ্দীপকের জসীম স্যার মাত্র একটি মূলনীতি অনুসরণ করে 'ক' কলেজের ছাত্রছাত্রীদেরকে 'মেধাবী' এবং 'কম মেধাবী' এই দুই শ্রেণিতে ভাগ করেছেন। তাই জসীম স্যারের বিভাগ প্রক্রিয়ার মাধ্যমে যৌক্তিক বিভাগ নির্দেশিত হয়েছে। কেননা একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগের মাধ্যমে একটি পদের ব্যক্ত্যর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা যায়। বিভিন্ন জাতি ও উপজাতির পারস্পরিক সম্পর্ক আমরা যৌক্তিক বিভাগের মাধ্যমে জানতে পারি। এটি সংজ্ঞা প্রদানে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও যৌক্তিক বিভাগ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের মতিয়ুর স্যার যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করেছেন এবং জসীম স্যার যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করেছেন। তাই যতিয়ুর স্যারের বিভাগ ত্রুটিপূর্ণ এবং জসীম স্যারের বিভাগ সার্বিক বিভাগ।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।