দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-৩ এ উল্লেখিত শব্দগুলো কোন কোন পদকে চিহ্নিত করে? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-৩ এ উল্লেখিত শব্দগুলো যথাক্রমে নিরপেক্ষ পদ ও সাপেক্ষ পদ। যেসব পদের নিজস্ব অর্থ আছে এবং যেগুলোকে বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্য নিতে হয় না, সেসব পদকে নিরপেক্ষ পদ বলে। যেমন-মানুষ, কবি ইত্যাদি। আবার, যেসব পদের স্বয়ংসম্পূর্ণ কোনো অর্থ নেই এবং অর্থ বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্য নিতে হয়, সেসব পদকে সাপেক্ষ পদ বলে। যেমন- পিতা, স্বামী ইত্যাদি। দৃষ্টান্ত-১ এ চাঁদ, সূর্য, পৃথিবী উল্লেখ আছে। এই পদগুলোর প্রতিটির নিজ নিজ অর্থ আছে এবং এগুলোর অর্থপূর্ণতার জন্য অন্য কোনো পদের ওপর নির্ভরশীল না অর্থাৎ এগুলো নিরপেক্ষ পদ। অপরদিকে দৃষ্টান্ত-৩ এ উল্লেখিত স্বামী-স্ত্রী, ছাত্র-শিক্ষক, রাজা-প্রজা মাধ্যমে পদের পারস্পরিক নির্ভরশীলতার বিষয়টি ফুটে উঠেছে। 'শিক্ষক' শব্দটির উদ্ভব হয়েছে 'ছাত্র' শব্দটির মাধ্যমে। কারণ, ছাত্র ছাড়া কেউ শিক্ষক হতে পারে না। একইভাবে, 'প্রজা' না থাকলে 'রাজা' হওয়া যায় না। অর্থাৎ, সাপেক্ষ পদ হলো নির্ভরশীল। অপরদিকে নিরপেক্ষ পদ হলো স্বাধীন। পরিশেষে বলা যায়, 'নির্ভরশীলতার' ওপর ভিত্তি করে নিরপেক্ষ পদ ও সাপেক্ষ পদের মধ্যে পার্থক্য গড়ে ওঠেছে। যার উদাহরণ দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-৩ এ উল্লেখিত শব্দগুলোর মাধ্যমে পরিলক্ষিত হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-৩ এ উল্লেখিত শব্দগুলো কোন কোন পদকে চিহ্নিত …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর