উদ্দীপকে পাঠ্যপুস্তকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পাঠ্যপুস্তকের দ্বিকোটিক বিভাগের (Division by Dichotomy) দিকটি প্রতিফলিত হয়েছে। প্রখ্যাত ব্রিটিশ যুক্তিবিদ জেরেমি বেনথাম (Jeremy Bentham) সর্বপ্রথম দ্বিকোটিক বিভাগের ধারণা প্রবর্তন করেন। দ্বিকোটিক বিভাগ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে কোনো শ্রেণিবাচক বা জাতিবাচক পদকে দুটি উপজাতিতে ভাগ করা হয়। যাদের একটি হয় সদর্থক পদ অপরটি নঞর্থক পদ। অর্থাৎ দ্বিকোটিক বিভাগে বিভক্ত দুটি উপজাতি হলো পরস্পর বিরুদ্ধ পদ। যেমন- মানুষকে 'সুন্দর' ও 'অসুন্দর' এ দুটি পরস্পর বিরুদ্ধ পদে বিভক্ত করার প্রক্রিয়া হলো দ্বিকোটিক বিভাগ। উদ্দীপকে 'সত্তা' পদকে প্রথমে চেতন ও অচেতন, 'চেতন' পদকে জীব ও অ-জীব, 'জীব' পদকে মানুষ ও অ-মানুষ এবং 'মানুষ' পদকে ছাত্র ও অ-ছাত্র পদে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ প্রতিটি বিভক্তিতে উপজাতিগুলো পরস্পর বিরুদ্ধ পদ (Contradictory Terms) হিসেবে বিবেচিত। এ কারণে বলা যায় উদ্দীপকে পাঠ্যপুস্তকের দ্বিকোটিক বিভাগের দিকটি প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পাঠ্যপুস্তকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর