চিত্র-২ দ্বারা কোন ধরনের যুক্তিবাক্য নির্দেশিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-২ দ্বারা সার্বিক নঞর্থক যুক্তিবাক্য নির্দেশিত হয়। E যুক্তিবাক্য হলো সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য হওয়ার কারণে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য। আবার নঞর্থক যুক্তিবাক্য হওয়ায় এর বিধেয় পদও ব্যাপ্য। অর্থাৎ E যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য। যেমন: 'কোনো মানুষ নয় অমর' এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ 'মানুষ' সমগ্র অর্থে বা সামগ্রিকভাবে প্রকাশিত হয়েছে। তাই পদটি ব্যাপ্য। আবার বিধেয় পদ 'অমর' কেও সামগ্রিক অর্থ গ্রহণ করা হয়েছে বিধায় এটিও ব্যাপ্য। উদ্দীপকে চিত্র-২ এ উদ্দেশ্য ও বিধেয় উভয় পক্ষকেই ব্যাপ্য হিসেবে চিত্রায়িত করা হয়েছে। উভয় পদ ব্যাপ্য হওয়ার কারণে এটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E যুক্তিবাক্য। সুতরাং বলা যায়, চিত্র-২ সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E বাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-২ দ্বারা কোন ধরনের যুক্তিবাক্য নির্দেশিত হয়? ব্যাখ্যা করো।
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর