উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে যে বিষয়টির ইঙ্গিত পাওয়া যায় তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে ব্যক্ত্যর্থ বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়। কোনো পদের ব্যক্ত্যর্থ বলতে পদটির সংখ্যাগত বা পরিমাণগত দিককে বোঝায়। অর্থাৎ একই পদ একই অর্থের যেসব বস্তু বা বস্তুসমূহের ওপর আরোপিত হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলা হয়। যেমন- 'মানুষ' পদটি সমগ্র মানব জাতির ওপর প্রযোজ্য। তাই 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বা পরিমাণগত দিক হলো 'সকল মানুষ'। তেমনি 'জীব' ও 'সৎ মানুষ' পদ দুটি সকল জীব এবং সকল সৎ মানুষের ওপর প্রযোজ্য। তাই এই পদ দুটির ব্যক্ত্যর্থ হলো- সকল জীব' এবং 'সকল সৎ মানুষ'। উদ্দীপকের "?" চিহ্নিত চিত্রে 'জীব' পদটির সংখ্যা বা পরিমাণগত দিককে 'সকল জীব', 'মানুষ' পদটির সংখ্যা বা পরিমাণগত দিককে 'সকল মানুষ' এবং 'সৎ মানুষ' পদটির সংখ্যা বা পরিমাণগত দিককে 'সকল সৎ মানুষ' দ্বারা ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ '?' চিহ্নিত স্থানের চিত্রে তিনটি পদের সংখ্যা বা পরিমাণগত দিককে প্রকাশ করা হয়েছে। তাই উদ্দীপকের '?' চিহ্নিত স্থান দ্বারা পাঠ্যবইয়ের ব্যক্ত্যর্থের বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে যে বিষয়টির ইঙ্গিত পাওয়া যায় তা ব্যাখ্য…
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর