উদ্দীপকের দ্বিতীয় বৃত্তগুলোর মধ্যে বৃত্তের বাইরের গুণগুলো বসিয়ে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় বৃত্তটি হলো জাত্যর্থ। বৃত্তের বাইরের গুণগুলো বৃত্তগুলোর মধ্যে বসিয়ে চিত্র অঙ্কন করা হলো- গুণগত দিক থেকে একটি পদের আবশ্যিক বা সাধারণ গুণকে ঐ পদের জাত্যর্থ বলে। উদ্দীপকের জাত্যর্থ চিত্রে বৃত্তের বাইরের গুণগুলো প্রথম চিত্রের পদগুলোর জাত্যর্থ বা গুণগত দিক হিসেবে বিবেচিত। 'জীব' পদের জাত্যর্থ বা গুণগত দিক হলো জীববৃত্তি, 'মানুষ' পদের জাত্যর্থ বা গুণগত দিক হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি এবং 'সৎ মানুষ' পদের জাত্যর্থ বা গুণগত দিক হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা। তাই উদ্দীপকের দ্বিতীয় বৃত্তগুলোর মধ্যে জীবের জন্য জীববৃত্তি, মানুষের জন্য জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি এবং সৎ মানুষের জন্য জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা বৃত্তের বাইরের গুণগুলো নির্দেশ করে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের দ্বিতীয় বৃত্তগুলোর মধ্যে বৃত্তের বাইরের গুণগুলো বসানো যায়। কারণ উক্ত গুণগুলো জীব, মানুষ ও সৎ মানুষ পদের জাত্যর্থ বা গুণগত দিককে প্রতিফলিত করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় বৃত্তগুলোর মধ্যে বৃত্তের বাইরের গুণগুলো বসিয়ে বিশ…
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর