উদ্দীপকে ধারণা-২ এ প্রতিফলিত যুক্তিবাক্যের স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ধারণা-২' এর মাধ্যমে সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের প্রতিফলিত হয়েছে। নিচে এর স্বরূপ ব্যাখ্যা করা হলো- যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি। যখন দুটি পদের মধ্যকার সম্পর্ক লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে যুক্তিবাক্য বলে। যুক্তিবাক্যকে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী চার ভাগে ভাগ করা যায় যার মধ্যে একটি হলো সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক। আর গুণের দিক থেকে নঞর্থক। তাই বলা যায়, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য বলে। তেমনি উদ্দীপকের 'ধারণা-২' এর যুক্তিবাক্যটি হলো- 'কোনো দেশপ্রেমিক নয় অসাধু'। এখানে যুক্তিবাক্যটি বিধেয় পদটি (অসাধু) উদ্দেশ্য পদের (দেশপ্রেমিক) সকল ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। যেহেতু যুক্তিবাক্যটির বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে, তাই বলা যায় 'ধারণা-২' এর মাধ্যমে সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ধারণা-২ এ প্রতিফলিত যুক্তিবাক্যের স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর