যুক্তিবিদ্যার আলোকে দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: দৃষ্টান্ত-১ ও ২-এ যথাক্রমে যুক্তিবাক্য ও বাক্যের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বর্ণিত, জলপাই হয় টক। এ বক্তব্যটি উদ্দেশ্য-সংযোজক-বিধেয় পদে বিন্যস্ত। এ কারণে এটি যুক্তিবাক্য। অন্যদিকে, দৃষ্টান্ত-২ এ উল্লেখিত, 'আনারস মিষ্টি'- এখানে একাধিক শব্দের সমন্বয়ে বিবৃতি প্রকাশ পেয়েছে। এ কারণে এটি বাক্য। আমরা জানি একটি বাক্যকে যুক্তিবাক্য হতে হলে উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক নির্দিষ্ট নিয়মে সাজানো থাকতে হবে যা দৃষ্টান্ত-২ এ দেখা যায় না। তাই এটি যুক্তিবাক্য নয়। যুক্তিবাক্য এক শব্দে হয় না, অন্তত তিনটি শব্দ দরকার হয় (উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক)। কিন্তু বাক্য এক শব্দ বিশিষ্ট হতে পারে, আবার একাধিক শব্দ বিশিষ্ট হতে পারে। পাশাপাশি যুক্তিবাক্যে গুণ ও পরিমাণ সুস্পষ্টভাবে প্রকাশ করা বাঞ্চনীয়। কিন্তু বাক্যে গুণ ও পরিমাণ অনেক ক্ষেত্রে সুস্পষ্টভাবে প্রকাশিত হয় না। পরিশেষে বলা যায়, বাক্য ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে কিন্তু যুক্তিবাক্য তা পারে না। এসব কারণে দৃষ্টান্ত-১ ও ২-এ নির্দেশিত যুক্তিবাক্য ও বাক্য পরস্পর থেকে আলাদা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবিদ্যার আলোকে দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর পার্থক্য বিশ্লেষ…
উদ্দীপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর