দৃশ্যকল্প-১ এ কোন যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে। কেননা, এখানে উদ্দেশ্যপদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য দেখানো হয়েছে। যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি। যুক্তিবাক্যকে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। এর মধ্যে যুক্তিবাক্যকে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী চার ভাগে ভাগ করা যায়। যার মধ্যে একটি হলো সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যস্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য বলে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই সার্বিক সদর্থক হিসেবে 'A [গণিত] যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ব্যাপ্যতার যে চিত্র উপস্থাপন করা হয়েছে, সেখানে কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য দেখানো হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এর দ্বারা সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর।
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর