দৃশ্যকল্প-২ ও ৩ এর পার্থক্য ব্যাপ্যতার নিয়মের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর উভয় পদ ব্যাপ্য দেখানো হয়েছে। তাই এই '' যুক্তিবাক্য বা সার্বিক নঞর্থক যুক্তিবাক্য এবং দৃশ্যকল্প-৩ এ উদ্দেশ্য পদ অব্যাপ্য ও বিধেয় পদ অব্যাপ্য দেখানোর কারণে এটি 'O [গণিত] যুক্তিবাক্য বা বিশেষ নঞর্থক যুক্তিবাক্য নির্দেশ, করে। ব্যাপ্যতার নিয়মের আলোকে এদের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো- দৃশ্যকল্প-২ এর উদ্দেশ্য ও বিধেয় উভয় পদকেই ব্যাপ্য দেখানো হয়েছে। পদের ব্যাপ্যতার দিক থেকে দৃশ্যকল্প-২ 'E [গণিত] যুক্তিবাক্য বা সার্বিক নঞর্থক যুক্তিবাক্য নির্দেশ করে। কোনো যুক্তিবাক্যে একটি পদ তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থ প্রকাশ করলে পদটিকে ব্যাপ্য পদ বলে আর আংশিক ব্য্যর্থ প্রকাশ করলে পদটিকে অব্যাপ্য পদ বলে। ব্যপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই দৃশ্যকল্প-২ এর উদ্দেশ্য পদ ব্যাপ্য দেখানোর কারণে এটি সার্বিক যুক্তিবাক্য। আর বিধেয় পদও ব্যাপ্য দেখানোর কারণে এটি নঞর্থক যুক্তিবাক্য নির্দেশ করেছে। সুতরাং এটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা 'E [গণিত] যুক্তিবাক্য। অপরদিকে দৃশ্যকল্প-৩ এ উদ্দেশ্য পদ অব্যাপ্য দেখানো হয়েছে। তাই এটি একটি বিশেষ যুক্তিবাক্য এবং বিধেয় পদ ব্যাপ্য দেখানো হয়েছে। তাই এটি একটি নঞর্থক যুক্তিবাক্য। কেননা ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী কেবল সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। আবার কেবল নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, কিন্তু সার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। অতএব, দৃশ্যকল্প-৩ একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বা 'O [গণিত] যুক্তিবাক্য। সুতরাং দৃশ্যকল্প-২ এ নির্দেশিত বাক্যটি হবে সার্বিক নঞর্থক এবং দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত বাক্যটি হবে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও ৩ এর পার্থক্য ব্যাপ্যতার নিয়মের আলোকে বিশ্লেষণ কর।
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর