তথ্য-২ এর পদগুলো কোন ধরনের পদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য-২ এর পদগুলো সমষ্টিবাচক পদের অন্তর্ভুক্ত। যে পদ অনেক অংশ বা সদস্যকে একত্রে মিলিয়ে একটি গোষ্ঠী বা দল বোঝায় তাকে সমষ্টিবাচক পদ বলে। যেমন- গ্রন্থাগার, সেনাবাহিনী ইত্যাদি। এখানে গ্রন্থাগার বলতে কোনো একটি বিশেষ গ্রন্থকে বোঝায় না, গ্রন্থের সমষ্টিগত অবস্থানকে বোঝায়। উদ্দীপকের তথ্য-২ এ সৌরজগৎ, বিমানবাহিনী ও আগ্নেয়গিরির কথা বলা হয়েছে, যা সমষ্টিবাচক পদের উদাহরণ। সৌরজগৎ সমষ্টিবাচক পদ। কারণ এটি সূর্য, গ্রহ, উপগ্রহ ইত্যাদির সমষ্টি কিন্তু আমরা একে একটি জ্যোতিবৈজ্ঞানিক গঠন হিসেবে চিনে থাকি। অনুরূপভাবে বিমানবাহিনী পাইলট, বিমান, স্টাফ, যন্ত্রপাতি ইত্যাদি মিলে তৈরি একটি বাহিনী এবং প্রাকৃতিক উপাদানে গঠিত একক বস্তু হচ্ছে আগ্নেয়গিরি। এখানে প্রত্যেকটি শব্দ অনেক কিছুর সমষ্টি হলেও তারা একটি একক গোষ্ঠী বা সত্তা বোঝায়। এ কারণে তারা সমষ্টিবাচক পদ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তথ্য-২ এর পদগুলো কোন ধরনের পদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর