তথ্য-১ ও তথ্য-২ এর পদগুলো যেসব বার্তা বহন করছে তা যৌক্তিকভাবে বিশ্লেষণ কর।
উত্তর: তথ্য-১ দ্বারা সাধারণ পদ এবং তথ্য-২ দ্বারা সমষ্টিবাচক পদবে নির্দেশ করে। যে পদ দ্বারা ওই পদ নির্দেশিত সকল বস্তু বা বিষয়কে বোঝায় তাবে সার্বিক বা সাধারণ পদ বলে। যেমন- মানুষ, বই, নদী। এর নিম্নোক্ত বৈশিষ্ট্য বিদ্যমান- সাধারণ পদ একটি শ্রেণির সব সদস্যকে বোঝায়। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নয়, বরং অনেকের একটি শ্রেণি বোঝায়। সাধারণ পদে কোনো ব্যক্তি বা সত্তার নিজস্ব নাম থাকে না। আর যে পদ কতিপয় একক সদস্য নিয়ে গঠিত একটি দলকে নির্দেশ করে, যা একটি ইউনিট হিসেবে কাজ করে তাকে সমষ্টিবাচক পদ বলে। যেমন- সৌরজগৎ, বিমানবাহিনী। এর নিম্নোক্ত বৈশিষ্ট্য বিদ্যমান- সমষ্টিবাচক পদ একাধিক উপাদান বা সদস্য নিয়ে গঠিত হয়। যদিও সদস্য অনেক; কিন্তু পদটি পুরো গোষ্ঠীকে একটি একক রূপে প্রকাশ করে। এ পদগুলো ব্যক্তিকে আলাদাভাবে চিহ্নিত না করে সম্মিলিতরূপে প্রকাশ করে। সুতরাং তথ্য-১ দ্বারা সাধারণ পর্দ এবং তথ্য-২ দ্বারা সমষ্টিবাচক পদকে বোঝায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তথ্য-১ ও তথ্য-২ এর পদগুলো যেসব বার্তা বহন করছে তা যৌক্তিকভাবে বিশ্ল…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর