দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ উল্লিখিত পদগুলোর মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: দৃশ্যকল্প-২-এ বস্তুবাচক পদ এবং দৃশ্যকল্প-৩ এ গুণবাচক পদ নির্দেশিত হয়েছে। এ দুইয়ের মধ্যে নিম্নোক্ত পার্থক্য পরিলক্ষিত হয়। ১. যে পদ নির্দেশিত বিষয় বা বস্তু দৃশ্যমান বা ইন্দ্রিয়ের মাধ্যমে যার সংবেদন পাওয়া যায় তাকে বস্তুবাচক পদ বলে। যেমন-উদ্দীপকের চাল, চিনি, লবণ। আর যেসব পদ কোনো বিষয় বা বস্তুর নাম না বুঝিয়ে স্বতন্ত্রভাবে তাদের গুণ নির্দেশ করে, তাকে গুণবাচক পদ বলে। যেমন- উদ্দীপকের সততা, সাদাত্ত্ব, মিষ্টত্ব। ২. বস্তুবাচক পদ গণনা করা যায়। অন্যদিকে গুণবাচক পদ গণনা করা যায় না। ৩. বস্তুবাচক পদ দ্বারা মূর্ত বিষয়বস্তুকে নির্দেশ করা হয় বলে বস্তুবাচক পদকে মূর্ত পদও বলা হয়। আর গুণবাচক পদসমূহ হয় বিমূর্ত। সুতরাং দৃশ্যকল্প-২ এ বস্তুবাচক পদ এবং দৃশ্যকল্প-৩ এ গুণবাচক পদ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ উল্লিখিত পদগুলোর মধ্যে পার্থক্য দেখাও।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর