উদ্দীপকে রাজুর উক্তিতে উল্লিখিত যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাজুর বক্তব্য একটি সার্বিক নঞর্থক 'E [গণিত] যুক্তিবাক্য। 'E [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। এ বাক্যটি হলো- 'কোনো কাক নয় সাদা' যা একটি সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যে বিধেয় উদ্দেশ্যের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনোকিছু অস্বীকার করে। 'E [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। কারণ এখানে উদ্দেশ্য পদকে সামগ্রিক অর্থে গ্রহণ করা হয়। উদ্দেশ্যের সামগ্রিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কিছু অস্বীকার করা হয়। অন্যদিকে, বিধেয় পদটিও ব্যাপ্য। কারণ একে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়। এখানে কাক পদ সম্পর্কে একটি বক্তব্যকে অস্বীকার করা হয়েছে এবং সাদা পদটিকে কাকের বেলায় সামগ্রিক অর্থে অস্বীকার করা হয়েছে। সুতরাং E যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাজুর উক্তিতে উল্লিখিত যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা ব্যাখ্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর