উদ্দীপকে নাফিস ও সাদিকের উক্তিতে উল্লিখিত যুক্তিবাক্য দুটির পদের ব্যাপ্যতার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের নাফিসের উক্তির মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য এবং সাদিকের উক্তির মাধ্যমে বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আর পদের ব্যাপ্যতার দিক থেকে এই দুই প্রকার যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য রয়েছে। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য বলে। উদ্দীপকের নাফিসের উক্তি হলো- "সকল কাক হয় কালো।" এখানে নাফিসের বক্তব্যের বিধেয় পদটি (কালো) উদ্দেশ্য পদের (কাক) সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই নাফিসের বক্তব্যের দ্বারা সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, সার্বিক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য ব্যাপ্য। অপরপক্ষে, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্য বলে। উদ্দীপকের সাদিকের বক্তব্য হলো- "কিছু পাখি হয় কালো।" এখানে সাদিকের বক্তব্যের বিধেয় পদটি (কালো) উদ্দেশ্য পদের (কিছু পাখি) আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই সাদিকের বক্তব্যের মাধ্যমে বিশেষ সদর্থক বা '।' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ এবং নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী বিশেষ সদর্থক বা '।' যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য নয়। অর্থাৎ, সাদিকের বক্তব্যের দ্বারা নির্দেশিত যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নাফিস ও সাদিকের উক্তিতে উল্লিখিত যুক্তিবাক্য দুটির পদের ব্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর