উদ্দীপকে কালামের বক্তব্যটি কোন প্রকার যুক্তিবাক্যকে নির্দেশ করেছে? তার প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কালামের বক্তব্যটি একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। যুক্তিবাক্যকে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী চার ভাগে ভাগ করা যায়। যার মধ্যে একটি হলো সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে 'A [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়। এ ধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনোকিছু স্বীকার করা হয়। উদ্দীপকের কালামের যুক্তিবাক্যটি হলো- "সকল আপেল হয় বিদেশি ফল।"- এখানে যুক্তিবাক্যটির বিধেয় পদ 'বিদেশি ফল' এবং উদ্দেশ্য পদ 'সকল আপেল'-এর সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই উদ্দীপকের কালামের বক্তব্যের মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কালামের বক্তব্যটি কোন প্রকার যুক্তিবাক্যকে নির্দেশ করেছে? …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর