উদ্দীপকে বাবু ও আমিনুলের বক্তব্যে উল্লিখিত যুক্তিবাক্যের মধ্যে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের বাবুর বক্তব্যে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য অর্থাৎ '' যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে এবং আমিনুলের বক্তব্যে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য 'E [গণিত] প্রকাশ পেয়েছে। এদের মধ্যে নিম্নোক্ত পার্থক্য লক্ষণীয়-গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। এর মধ্যে চতুর্থ প্রকার যুক্তিবাক্য হলো বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বা 'O [গণিত] যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয়টি উদ্দেশ্যের আংশিক ব্যার্থকে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। বিশেষ নঞর্থক যুক্তিবাক্য 'O [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়। এ ধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির কিছু অংশ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয়। উদ্দীপকের বাবুর যুক্তিবাক্যটি হলো- "কিছু কমলা নয় দেশি।” এটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। কারণ এখানে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে আংশিক ব্যক্ত্যর্থ অস্বীকার করেছে। আবার আমিনুলের বক্তব্যটি একটি সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক। আর গুণের দিক থেকে নঞর্থক। তাই বলা যায়, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য বলে। উদ্দীপকের আমিনুলের বক্তব্যে "কোনো ফল নয় সস্তা।" এটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্যে 'E [গণিত] প্রকাশ পেয়েছে। এখানে যুক্তিবাক্যটি বিধেয় পদটি (সন্তা) উদ্দেশ্য পদের (ফল) সকল ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। যেহেতু যুক্তিবাক্যটির বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে, তাই আমিনুলের বক্তব্যের মাধ্যমে সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বাবু ও আমিনুলের বক্তব্যে উল্লিখিত যুক্তিবাক্যের মধ্যে কোন …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর