দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার কোন ধরনের শব্দকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার পদযোগ্য শব্দকে নির্দেশ করে। নিচে ব্যাখ্যা করা হলো- যেসব শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। অর্থাৎ পদযোগ্য শব্দ স্বাধীনভাবে যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন- 'ফুল হয় সুন্দর' যুক্তিবাক্যটিতে 'ফুল' ও 'সুন্দর' শব্দ দুটি পদযোগ্য শব্দ। কারণ এ যুক্তিবাক্যে ফুল শব্দটি উদ্দেশ্য এবং সুন্দর শব্দটি বিধেয়রূপে ব্যবহৃত হয়েছে। উদ্দীপকের চট্টগ্রাম, রফিক, কমলা পদযোগ্য শব্দের উদাহরণ। যেমন- "কমলা হয় মিষ্টি।" যুক্তিবাক্যটিতে 'কমলা' ও 'মিষ্টি' শব্দ দুটি পদযোগ্য শব্দ। কারণ এ যুক্তিবাক্যে কমলা শব্দটি উদ্দেশ্য এবং মিষ্টি শব্দটি বিধেয়রূপে, ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে রফিক ও চট্টগ্রাম শব্দদ্বয়ও পদযোগ্য শব্দ। কারণ এগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার কোন ধরনের শব্দকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর