উদ্দীপকের কোন যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ১ম যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক A-যুক্তিবাক্য। দুটির পদের মধ্যে সদর্থক অথবা নঞর্থক যেকোনো সম্পর্কের ভিত্তিতে যে বাক্য গঠিত হয় তাই যুক্তিবাক্য। যুক্তিবিদ্যার কয়েক প্রকারের যুক্তিবাক্য লক্ষ করা যায়। এর মধ্যে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা হয়। যার একটি হলো সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে বিধেয়টি উদ্দেশ্যের পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে 'A [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়। এধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয়। যেমন- ১ম যুক্তিবাক্য -"সকল ছাত্র হয় মেধাবী।” এ বাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কারণ এখানে বিধেয় পদ 'মেধাবী' দ্বারা উদ্দেশ্যে পদ 'ছাত্র'-এর সকল সদস্য সম্পর্কেই স্বীকার করা হয়েছে। অতএব, উদ্দীপকের ১ম যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কোন যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর