উদাহরণ-১ কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদাহরণ-১ সার্বিক সদর্থক যুক্তিবাক্য তথা A যুক্তিবাক্যকে নির্দেশ করে। গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। যথা- সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক নঞর্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য ও বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে বিধেয়টি উদ্দেশ্যের পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে 'A [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়। এ ধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনোকিছু স্বীকার করা হয়। উদাহরণ-১: "সকল বাঘ হয় হিংস্র।" একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য তথা A যুক্তিবাক্য। কারণ এখানে বিধেয় 'হিংস্র' উদ্দেশ্য 'বাঘ'-এর সকল সদস্য সম্পর্কেই স্বীকার করা হয়েছে। সুতরাং, উপরের উদাহরণ-১ দ্বারা সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করা হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদাহরণ-১ কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর