শেয়ারFacebookWhatsApp

উদাহরণ-২ ও উদাহরণ-৩ কোন কোন দিক থেকে পৃথক পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদাহরণ-২ 'কিছু পাখি হয় সাদা' একটি বিশেষ সদর্থক Ⅰ-যুক্তিবাক্য এবং উদাহরণ-৩ 'কিছু ফুল নয় লাল' একটি বিশেষ নঞর্থক O-যুক্তিবাক্য। নিচে এ দুইয়ের পার্থক্য পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো- ১. গুণের দিক থেকে এ দুটি যুক্তিবাক্য পরস্পর বিপরীত। যেখানে উদাহরণ-২ একটি সদর্থক যুক্তিবাক্য সেখানে উদাহরণ-৩ একটি নঞর্থক যুক্তিবাক্য। ২. উদাহরণ-২ এর বিধেয় উদ্দেশ্য পাখি সম্পর্কে সাদা হওয়ার বিষয়টি স্বীকার করেছে। অন্যদিকে, উদাহরণ-৩ এর বিধেয় উদ্দেশ্য কিছু ফুল সম্পর্কে লাল হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। ৩. ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী এ দুটি যুক্তিবাক্যে পার্থক্য দেখা যায়। উদাহরণ-২ একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। অন্যদিকে, উদাহরণ-৩ একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য হওয়ায় এর বিধেয় পদ ব্যাপ্য হয় এবং উদ্দেশ্য পদ হয় অব্যাপ্য।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদাহরণ-২ ও উদাহরণ-৩ কোন কোন দিক থেকে পৃথক পাঠ্যপুস্তকের আলোকে বিশ্ল…

উদ্দীপক

উদাহরণ-১: সকল বাঘ হয় হিংস্র। উদাহরণ-২: কিছু পাখি হয় সাদা। 'উদাহরণ-৩: কিছু ফুল নয় লাল।

Chittagong · 2025

উত্তর

যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে তাকে জাত্যর্থক পদ বলে।

উত্তর

একটি যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। যার মধ্যে একটি হলো সংযোজক। কোনো একটি যুক্তিবাক্যে যে শব্দের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয় পদের জন্য স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক প্রকাশ করা হয় তাকে সংযোজক বলে। সংযোজক তাই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সংযোগ স্থাপন করে। একটি যুক্তিবাক্যের যথার্থ আকার বজায় রাখার জন্য সংযোজক প্রয়োজন। তাই যেকোনো যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

উদাহরণ-১ সার্বিক সদর্থক যুক্তিবাক্য তথা A যুক্তিবাক্যকে নির্দেশ করে। গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। যথা- সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক নঞর্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য ও বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে বিধেয়টি উদ্দেশ্যের পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে 'AA^{\prime} দ্বারা চিহ্নিত করা হয়। এ ধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনোকিছু স্বীকার করা হয়। উদাহরণ-১: "সকল বাঘ হয় হিংস্র।" একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য তথা A যুক্তিবাক্য। কারণ এখানে বিধেয় 'হিংস্র' উদ্দেশ্য 'বাঘ'-এর সকল সদস্য সম্পর্কেই স্বীকার করা হয়েছে। সুতরাং, উপরের উদাহরণ-১ দ্বারা সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করা হয়েছে।

উত্তর

উদাহরণ-২ 'কিছু পাখি হয় সাদা' একটি বিশেষ সদর্থক Ⅰ-যুক্তিবাক্য এবং উদাহরণ-৩ 'কিছু ফুল নয় লাল' একটি বিশেষ নঞর্থক O-যুক্তিবাক্য। নিচে এ দুইয়ের পার্থক্য পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো- ১. গুণের দিক থেকে এ দুটি যুক্তিবাক্য পরস্পর বিপরীত। যেখানে উদাহরণ-২ একটি সদর্থক যুক্তিবাক্য সেখানে উদাহরণ-৩ একটি নঞর্থক যুক্তিবাক্য। ২. উদাহরণ-২ এর বিধেয় উদ্দেশ্য পাখি সম্পর্কে সাদা হওয়ার বিষয়টি স্বীকার করেছে। অন্যদিকে, উদাহরণ-৩ এর বিধেয় উদ্দেশ্য কিছু ফুল সম্পর্কে লাল হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। ৩. ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী এ দুটি যুক্তিবাক্যে পার্থক্য দেখা যায়। উদাহরণ-২ একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। অন্যদিকে, উদাহরণ-৩ একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য হওয়ায় এর বিধেয় পদ ব্যাপ্য হয় এবং উদ্দেশ্য পদ হয় অব্যাপ্য।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।