ছক-১ কোন ধরনের পদকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক-১ ব্যাহতার্থক পদকে নির্দেশ করে। যে পদ দিয়ে কোনো কিছুর মধ্যে স্বাভাবিকভাবে বিদ্যমান গুণের সাময়িক অনুপস্থিতি বোঝায় তাকে ব্যাহতার্থক পদ বলে। উদাহরণস্বরূপ বলা যায়, 'অন্ধ' শব্দটি একটি ব্যাহতার্থক পদ। কারণ স্বাভাবিক অবস্থায় মানুষের দৃষ্টিশক্তি থাকার কথা, কিন্তু কোনো ব্যক্তি 'অন্ধ' হলে তার দৃষ্টিশক্তি বর্তমানে অনুপস্থিত। আবার, ভবিষ্যতে তার দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনাও থাকতে পারে। উদ্দীপকের - ছক-১ এর অন্ধ, কালা, বোবা, খোঁড়া ইত্যাদি হলো ব্যাহতার্থক পদ। কেননা এসব পদের মাধ্যমে কোনো স্বাভাবিক গুণের অনুপস্থিতি বা অভাবকে বোঝায়। যোসেফের মতে, ব্যাহতার্থক পদ হলো এমন পদ যা কোনো গুণের অনুপস্থিতি প্রকাশ করে, যে গুণ স্বাভাবিকভাবে থাকে অথবা থাকবে বলে আশা করা হয়। সুতরাং ছক-১ এর পদগুলো ব্যাহতার্থক পদকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক-১ কোন ধরনের পদকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর