উদ্দীপকের কোন ছকটিতে পদের ব্যক্ত্যর্থের বিষয়টি প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছক-১ এ পদের ব্যক্ত্যর্থের বিষয়টি প্রকাশ করেছে। কেননা এখানে পদের পরিমাণের দিকের উল্লেখ রখেছে। যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। একটি পদের দুটি দিক থাকে এর একটি হলো পরিমাণগত দিক অন্যটি হলো গুণগত দিক। পদের পরিমাণগত দিককে বলা হয় ব্যক্ত্যর্থ আর গুণের দিককে বলা হয় জাত্যর্থ। কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাঁকে ওই পদের ব্যক্ত্যর্থ বলে। ব্যক্ত্যর্থ দ্বারা কোনো একটি পদের সংখ্যা বা পরিমাণ কতটুকু তা জানা যায়। উদ্দীপকের ছক-১ এ পদের ব্যক্ত্যর্থ নির্দেশ করেছে কেননা এখানে সকল জীব দ্বারা অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল জীবকে বোঝায়। তেমনি সকল মানুষ এবং সকল সৎ মানুষ প্রত্যেকটি একটি পদের সংখ্যা বা পরিমাণের দিককে বোঝায়। অর্থাৎ এখানে জীব পদের ব্যক্ত্যর্থ সকল জীব। মানুষ পদের ব্যক্ত্যর্থ সকল মানুষ এবং সৎ মানুষের ব্যক্ত্যর্থ সকল সৎ মানুষকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং উদ্দীপকের ছক-১ এর মাধ্যমে পদের ব্যক্ত্যর্থের বিষয়টি প্রকাশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কোন ছকটিতে পদের ব্যক্ত্যর্থের বিষয়টি প্রকাশ করেছে? ব্যাখ্…
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর