উদ্দীপক 'A [গণিত] -তে পদের কোন দিক প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] -এর মাধ্যমে ব্যক্ত্যর্থের দিকটি প্রতিফলিত হয়েছে। কেননা এখানে বিভিন্ন পদের সংখ্যা বা পরিমাণগত দিক উল্লেখ করা হয়েছে। কোনো একটি পদের দুটি দিক থাকে। যার মধ্যে একটি হলো পদের সংখ্যা বা পরিমাণগত দিক। কোনো একটি পদের ব্যক্ত্যর্থ পদের সংখ্যা বা পরিমাণগত দিকের সাথে সংশ্লিষ্ট। কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। অর্থাৎ ব্যক্ত্যর্থ দ্বারা কোনো একটি পদের সংখ্যা বা পরিমাণ কতটুকু সেটি জানা যায়। যেমন- 'মানুষ' পদটি দ্বারা অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল মানুষকে বোঝায়। তাই 'মানুষ' পদের বিস্তৃতি 'সকল মানুষ'। এ কারণে 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ হলো 'সকল মানুষ'। উদ্দীপকের 'A [গণিত] -এতে মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষিত সৎ মানুষ ইত্যাদি উল্লেখ করা হয়েছে। এগুলোর প্রত্যেকটি একটি পদের সংখ্যা বা পরিমাণগত দিককে নির্দেশ করছে। তাই উদ্দীপকের 'A [গণিত] -এর মাধ্যমে পদের ব্যক্ত্যর্থের দিকটি ফুটে উঠেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক 'A -তে পদের কোন দিক প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর