উদ্দীপক 'A [গণিত] ও 'B [গণিত] -এর পারস্পরিক হ্রাসবৃদ্ধির সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] এর মাধ্যমে ব্যক্ত্যর্থ এবং 'B [গণিত] এর মাধ্যমে জাত্যর্থ নির্দেশিত হয়েছে। আর পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান তবে এ সম্পর্ক বিপরীতমুখী। যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে সেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। একটি পদের দুটি দিক থাকে। যথা- পরিমাণগত দিক ও গুণগত দিক। পদের পরিমাণগত দিককে বলা হয় ব্যক্ত্যর্থ। অর্থাৎ কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ওই পদের ব্যক্ত্যর্থ বলে। উদ্দীপকের 'A [গণিত] এ বিভিন্ন পদের সংখ্যাগত দিক উপস্থাপন করা হয়েছে। তাই 'A [গণিত] -এর মাধ্যমে পদের ব্যক্ত্যর্থ নির্দেশিত হয়েছে। আর 'কোনো একটি পদ যে অপরিহার্য বা আবশ্যিক গুণ বা গুণাবলি প্রকাশ করে তাকে ওই পদের জাত্যর্থ। বলে। অর্থাৎ জাত্যর্থ হলো কোনো একটি পদের অপরিহার্য বা আবশ্যিক গুণ। উদ্দীপকের 'B [গণিত] -এ বিভিন্ন পদের অপরিহার্য বা আবশ্যিক গুণ প্রকাশ করা হয়েছে। তাই 'B [গণিত] -এর মাধ্যমে পদের জাত্যর্থ নির্দেশিত হয়েছে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ গভীরভাবে সম্পর্কিত তবে এই সম্পর্ক বিপরীতমুখী। উদ্দীপকে দেখা যাচ্ছে, ব্যক্তার্থ যখন 'মানুষ' তখন, জাত্যর্থ 'জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি'। ব্যক্ত্যর্থ কমে 'শিক্ষিত মানুষ' হলে জাত্যর্থ 'জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি + শিক্ষা'। আবার, জাত্যর্থ যখন 'জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি + শিক্ষা + সততা' তখন ব্যক্ত্যর্থ আরও কমে কেবল শিক্ষিত সৎ মানুষ। এখানে দেখা যাচ্ছে, ব্যক্ত্যর্থ যখন বৃদ্ধি পেয়েছে, তখন জাত্যর্থ হ্রাস পেয়েছে। আর ব্যক্ত্যর্থ যখন হ্রাস পেয়েছে, তখন জাত্যর্থ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, উদ্দীপকের মাধ্যমে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির সম্পর্ক নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক 'A ও 'B -এর পারস্পরিক হ্রাসবৃদ্ধির সম্পর্ক বিশ্লেষণ কর।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর