ছক-১ এবং ছক-৩ নির্দেশিত যুক্তিবাক্যের পার্থক্য আলোচনা কর।
উত্তর: ছক-১ এ উদ্দেশ্য পদ ব্যাপ্য ও বিধেয় পদ অব্যাপ্য দেখানোই এটি 'A [গণিত] যুক্তিবাক্য বা সার্বিক, সদর্থক যুক্তিবাক্য এবং চিত্র-৩ এ উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ ব্যাপ্য দেখানোই এটি '০' যুক্তিবাক্য বা বিশেষ নঞর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে। কোনো যুক্তিবাক্যে একটি পদ তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থ প্রকাশ করলে পদটিকে ব্যাপ্য পদ বলে, আর আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশ করলে পদটিকে অব্যাপ্য পদ বলে। ছক-১ এ 'A [গণিত] যুক্তিবাক্যটি সার্বিক বলে উদ্দেশ্য পদটি পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে। এজন্য এর উদ্দেশ্য পদটি ব্যাপ্য। অন্যদিকে, ছক-৩ এ '০' যুক্তিবাক্যটি বিশেষ বলে উদ্দেশ্য পদটি আংশিক ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে। এজন্য এর উদ্দেশ্য পদটি অব্যাপ্য। আবার ছক-১ এ 'A [গণিত] যুক্তিবাক্যটি সদর্থক হওয়ায় বিধেয় পদটি আংশিক ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে। এজন্য এর বিধেয় পদটি অব্যাপ্য। অপরদিকে, ছক-*৩ এ '০' যুক্তিবাক্যটি নঞর্থক হওয়ায় বিধেয় পদটি পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে বিধায় এর বিধেয় পদটি ব্যাপ্য। এভাবেই এ দুটি যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক-১ এবং ছক-৩ নির্দেশিত যুক্তিবাক্যের পার্থক্য আলোচনা কর।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর