উদ্দীপকের আবীর ও হাসিবের বক্তব্য দুটি গুণ ও পরিমাণ অনুসারে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আবীরের বক্তব্যটি সার্বিক সদর্থক 'A [গণিত] যুক্তিবাক্যকে ও হাসিবের বক্তব্যটি বিশেষ নঞর্থক 'O [গণিত] যুক্তিবাক্যকে নির্দেশ করে। যুক্তিবাক্য হচ্ছে দুটি পদের মধ্যে সম্পর্কের একটি ভাষাগত স্বীকৃতি বা অস্বীকৃতি। যে যুক্তিবাক্যে বিধেয়টি উদ্দেশ্যের পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে 'A [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়। আর যে যুক্তিবাক্যের বিধেয়টি উদ্দেশ্যের ব্যক্ত্যর্থের আংশিক সম্পর্কে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। বিশেষ নঞর্থক যুক্তিবাক্যকে 'O [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়। উদ্দীপকে আবীরের বক্তব্য- 'সকল মিশরীয় হয় সুখী 'I [গণিত] এটি একটি যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যে বিধেয় পদ সুখী উদ্দেশ্য পদ সক্ল মিশরীয় সম্পর্কে স্বীকার করেছে। তাই গুণের দিক থেকে এটি সদর্থক. যুক্তিবাক্য। আবার বিধেয় পদ সুখী উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই এটি পরিমাণের দিক দিয়ে সার্বিক। সুতরাং গুণ ও পরিমাণের দিক দিয়ে আবীরের বক্তব্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'A [গণিত] যুক্তিবাক্য। উদ্দীপকের হাসিবের বক্তব্যটি হলো, "কিছু মিশরীয় নয় শিক্ষিত।" এটি একটি যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যে বিধেয় পদ শিক্ষিত কিছু মিশরীয় সম্পর্কে স্বীকার করেছে। তাই গুণের দিক দিয়ে যুক্তিবাক্যটি একটি নঞর্থক যুক্তিবাক্য। আর বিধেয় পদ নিশ্চিত কিছু মিশরীয় উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। তাই পরিমাণের দিক দিয়ে বাক্যটি একটি বিশেষ যুক্তিবাক্য। সুতরাং পরিমাণের দিক দিয়ে হাসিবের বক্তব্যটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বা 'O [গণিত] যুক্তিবাক্য। সুতরাং গুণ ও পরিমাণ অনুসারে আবীরের বক্তব্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং হাসিবের বক্তব্যটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আবীর ও হাসিবের বক্তব্য দুটি গুণ ও পরিমাণ অনুসারে ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর