উদ্দীপকের জনাব আহসানের বক্তব্যের গঠন প্রক্রিয়া পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আহসানের বক্তব্যটি একটি যুক্তিবাক্য। কারণ বাক্যটি যুক্তিবাক্যের নিয়ম অনুযায়ী গঠিত হয়েছে। যুক্তিবাক্যের গঠনপ্রণালি পাঠ্যবইয়ের আলোকে নিচে বর্ণনা করা হলো- অবধারণ যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে যুক্তিবাকা বলে। যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক। সম্পর্ক। যখন দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক সম্পর্ক লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে যুক্তিবাক্য বলে। একটি যুক্তিবাক্যের তিনটি অংশ। যথা- উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। এদের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় পদ এবং এ পদ দুটি সংযোজক দ্বারা যুক্ত থাকে। যুক্তিবাক্যের যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য পদ বলে। আর যে পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় পদ বলে। যে শব্দটি উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোজক সাধন করে তাকে সংযোজক বলে। অর্থাৎ যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ সংযোজক দ্বারা যুক্ত থাকে। তাই যুক্তিবাক্য সবসময় উদ্দেশ্য, সংযোজক, বিধেয় আকারে প্রকাশিত হয়। উদ্দীপকের আহসানের বক্তব্য হলো, "সকল শিক্ষার্থী হয় মেধাবী।"- এটি একটি যুক্তিবাক্য। কেননা এখানে সকল শিক্ষার্থী উদ্দেশ্য পদ, মেধাবী পদটি বিধেয় পদ এবং হয় শব্দটি সংযোজক, যা উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সুতরাং জনাব আহসানের বক্তব্যটি একটি যুক্তিবাক্য হিসেবে প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব আহসানের বক্তব্যের গঠন প্রক্রিয়া পাঠ্যবইয়ের আলোকে বর্…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর