উদ্দীপকে ছক-৩ কোন ধরনের যুক্তিবাক্যকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছক-৩ এ বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা । যুক্তিবাক্যকে প্রকাশ করে। কেননা এখানে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করা হয়েছে। যে যুক্তিবাক্যে বিধেয় উদ্দেশ্যের আংশিক ব্যক্তার্থ স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে '।' দ্বারা চিহ্নিত করা হয়। এ ধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির কিছু অংশ সম্পর্কে কোনোকিছু স্বীকার করা হয়। যেমন- "কিছু ছাত্র হয় মেধাবী।" এ বাক্যটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। কারণ এখানে বিধেয় উদ্দেশ্যের ব্যক্তর্থের কিছু অংশ সম্পর্কে স্বীকার করা হয়েছে। উদ্দীপকের ছক-৩ এ বলা হয়েছে, "কিছু ফুল হয় হলুদ।" এ যুক্তিবাক্যে বিধেয় 'হলুদ' পদটি উদ্দেশ্য 'ফুল' পদটির অংশবিশেষ সম্পর্কে স্বীকার করে নেওয়া হয়েছে। অর্থাৎ যুক্তিবাক্যটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা 'I [গণিত] যুক্তিবাক্যকে নির্দেশ করছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ছক-৩ কোন ধরনের যুক্তিবাক্যকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর