উদ্দীপকে কোন যুক্তিবাক্যটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় যুক্তিবাক্যটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E যুক্তিবাক্য। দুটি পদের মধ্যে সদর্থক বা. নঞর্থক যেকোনো প্রকার সম্পর্কের। প্রকাশকে বলা হয় যুক্তিবাক্য। যুক্তিবিদ্যার বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে' যুক্তিবাক্যকে শ্রেণিবিন্যাস করা হয়েছে। এর মধ্যে একটি হলো গুণ ও পরিমাণ অনুসারে শ্রেণিবিন্যাস। যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়- ১. সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্য। ২. সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্য। ৩. বিশেষ সদর্থক বা । যুক্তিবাক্য।' ৪. বিশেষ নঞর্থক বা O যুক্তিবাক্য। যুক্তিবাক্যের চার প্রকারের মধ্যে সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্য একটি। যে যুক্তিবাক্যের বিধেয়টি উদ্দেশ্যের পূর্ণ ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে 'E [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়। এ ধরনের বাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয়। উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় যুক্তিবাক্যটি হলো- 'কোনো ফুল নয় সবুজ' যুক্তিবাক্যটিতে সবুজ বিধেয় পদ উদ্দেশ্য পদটি ফুলের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করায় এটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা যুক্তিবাক্যে পরিণত হয়েছে।সুতরাং উদ্দীপকের দ্বিতীয় যুক্তিবাক্যটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E 'যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন যুক্তিবাক্যটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর