মাহদিনের কথায় যুক্তির উপাদান অধ্যায়ের যে বিষয়টির ইঙ্গিত এসেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: মাহদিনের কথায় যুক্তির উপাদান অধ্যায়ের ব্যক্ত্যর্থ (Denotation) ও জাত্যর্থ (Connotation) বিষয়টির ইঙ্গিত এসেছে। একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। অর্থাৎ, ব্যক্ত্যর্থ হলো পদের সংখ্যা, ব্যাপ্তি বা বিস্তৃতির দিক। যেমন- মানুষ পদটির ব্যক্ত্যর্থ হচ্ছে 'সকল মানুষ'। কেননা 'মানুষ' পদ দ্বারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ-এর সকল মানুষ বোঝায় বা সকল মানুষের ওপর পদটি প্রযোজ্য হয়। আবার একটি পদ যে আবশ্যিক বা সাধারণ গুণ বা গুণাবলি প্রকাশ করে সেই গুণ বা গুণাবলিকে উক্ত পদের জাত্যর্থ বলে। অর্থাৎ, জাত্যর্থ হলো পদের সাধারণ ও অপরিহার্য গুণাবলি। যেমন- 'মানুষ' পদের জাত্যর্থ হচ্ছে 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'। কেননা, এ দুটি গুণ মানুষের মধ্যে সাধারণ ভাবে অবস্থান করে এবং গুণ দুটি না থাকলে কাউকে মানুষ নামে আখ্যায়িত করা যায় না। উদ্দীপকের মাহদিন বললো, কোনো দেশে গাছ-পালা বৃদ্ধি পেলে তাপমাত্রা কমে আবার গাছ-পালা কমলে তাপমাত্রা বৃদ্ধি পায়। একথা শুনে ফাইয়াজ বললো, যুক্তিবিদ্যার স্যারও যুক্তির উপাদান অধ্যায়ে এ ধরনের একটি বিষয় আলোচনা করেছেন। যা ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের আলোচ্য বিষয় দুটি ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের প্রতিনিধিত্ব করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
মাহদিনের কথায় যুক্তির উপাদান অধ্যায়ের যে বিষয়টির ইঙ্গিত এসেছে তা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর