শেয়ারFacebookWhatsApp

ফাইয়াজের কথায় যে বিষয়গুলোর ইঙ্গিত আছে সেগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো।

উত্তর: ফাইয়াজের কথায় ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ: বিষয়গুলোর ইঙ্গিত আছে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মাঝে পারস্পরিক বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান। একটি পদের দুটি দিক থাকে। একটি হলো ব্যক্ত্যর্থ বা সংখ্যাগত দিক এবং অন্যটি হলো জাত্যর্থ বা গুণগত দিক। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে অপরিহার্য বা আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এই সম্পর্ক বিপরীতমুখী । পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের এই বিপরীতমুখী সম্পর্কের চারটি দিক রয়েছে। এক্ষেত্রে ব্যক্ত্যর্থের দিক থেকে কোনো পদের ব্যক্ত্যর্থ যখন বৃদ্ধি পায় তখন পদটির জাত্যর্থ কমে যায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বেড়ে 'জীব' হলে জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে কমে কেবল 'জীববৃত্তি' হয়। আবার, যখন কোনো পদের ব্যক্ত্যর্থ কমে যায় তখন পদটির জাত্যর্থ বৃদ্ধি পায় । যেমন- 'জীব' পদটির ব্যক্ত্যর্থ কমে যখন কেবল 'মানুষ' হয় তখন জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' হয়। জাত্যর্থের দিক থেকে যখন একটি পদের জাত্যর্থ বৃদ্ধি পায় তখন তার ব্যক্ত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদটির জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে বাড়িয়ে 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা' করা হলে ব্যক্ত্যর্থ কমে 'সকল মানুষ' থেকে কেবল 'শিক্ষিত মানুষ' হয়। আবার, যখন কোনো পদের জাত্যর্থ কমে যায় তখন পদটির ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- শিক্ষিত মানুষ' পদটির জাত্যর্থ কমিয়ে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা থেকে কেবল 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' করা হলে 'শিক্ষিত মানুষ' থেকে বেড়ে 'সকল মানুষ' হয়। উদ্দীপকের ফাইয়াজের বক্তব্যেও দেখতে পাই, তার যুক্তিবিদ্যার স্যারও মাহদিনের উল্লিখিত নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ যুক্তির উপাদান অধ্যায়ের একটি বিষয় আলোচনা করেছেন। যা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির সম্পর্ককে নির্দেশ করে। আলোচনা শেষে বলা যায়, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ, এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

ফাইয়াজের কথায় যে বিষয়গুলোর ইঙ্গিত আছে সেগুলোর পারস্পরিক সম্পর্ক …

উদ্দীপক

মাহদিন বললো, কোনো দেশে গাছ-পালা বৃদ্ধি পেলে তাপমাত্রা কমে আবার গাছ-পালা কমলে তাপমাত্রা বৃদ্ধি পায়। একথা শুনে ফাইয়াজ বললো, যুক্তিবিদ্যার স্যারও যুক্তির উপাদান অধ্যায়ে এধরনের একটি বিষয় আলোচনা করেছেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

যুক্তিবাক্যের যে পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য পদ বলে।

উত্তর

'পিতা' পদটি অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল, তাই 'পিতা' পদটি একটি সাপেক্ষ পদ। অর্থের স্বয়ংসম্পূর্ণতার ভিত্তিতে পদকে দুইভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো সাপেক্ষ পদ। যে পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল তাকে সাপেক্ষ পদ বলে। 'পিতা' পদটি অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। কেননা 'পিতা' পদের অর্থ প্রকাশের জন্য 'সন্তান' পদের ওপর নির্ভর করতে হয়। যেহেতু 'পিতা' পদটি অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল, তাই 'পিতা' পদটি একটি সাপেক্ষ পদ।

উত্তর

মাহদিনের কথায় যুক্তির উপাদান অধ্যায়ের ব্যক্ত্যর্থ (Denotation) ও জাত্যর্থ (Connotation) বিষয়টির ইঙ্গিত এসেছে। একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। অর্থাৎ, ব্যক্ত্যর্থ হলো পদের সংখ্যা, ব্যাপ্তি বা বিস্তৃতির দিক। যেমন- মানুষ পদটির ব্যক্ত্যর্থ হচ্ছে 'সকল মানুষ'। কেননা 'মানুষ' পদ দ্বারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ-এর সকল মানুষ বোঝায় বা সকল মানুষের ওপর পদটি প্রযোজ্য হয়। আবার একটি পদ যে আবশ্যিক বা সাধারণ গুণ বা গুণাবলি প্রকাশ করে সেই গুণ বা গুণাবলিকে উক্ত পদের জাত্যর্থ বলে। অর্থাৎ, জাত্যর্থ হলো পদের সাধারণ ও অপরিহার্য গুণাবলি। যেমন- 'মানুষ' পদের জাত্যর্থ হচ্ছে 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'। কেননা, এ দুটি গুণ মানুষের মধ্যে সাধারণ ভাবে অবস্থান করে এবং গুণ দুটি না থাকলে কাউকে মানুষ নামে আখ্যায়িত করা যায় না। উদ্দীপকের মাহদিন বললো, কোনো দেশে গাছ-পালা বৃদ্ধি পেলে তাপমাত্রা কমে আবার গাছ-পালা কমলে তাপমাত্রা বৃদ্ধি পায়। একথা শুনে ফাইয়াজ বললো, যুক্তিবিদ্যার স্যারও যুক্তির উপাদান অধ্যায়ে এ ধরনের একটি বিষয় আলোচনা করেছেন। যা ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের আলোচ্য বিষয় দুটি ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের প্রতিনিধিত্ব করে।

উত্তর

ফাইয়াজের কথায় ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ: বিষয়গুলোর ইঙ্গিত আছে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মাঝে পারস্পরিক বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান। একটি পদের দুটি দিক থাকে। একটি হলো ব্যক্ত্যর্থ বা সংখ্যাগত দিক এবং অন্যটি হলো জাত্যর্থ বা গুণগত দিক। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে অপরিহার্য বা আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এই সম্পর্ক বিপরীতমুখী । পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের এই বিপরীতমুখী সম্পর্কের চারটি দিক রয়েছে। এক্ষেত্রে ব্যক্ত্যর্থের দিক থেকে কোনো পদের ব্যক্ত্যর্থ যখন বৃদ্ধি পায় তখন পদটির জাত্যর্থ কমে যায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বেড়ে 'জীব' হলে জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে কমে কেবল 'জীববৃত্তি' হয়। আবার, যখন কোনো পদের ব্যক্ত্যর্থ কমে যায় তখন পদটির জাত্যর্থ বৃদ্ধি পায় । যেমন- 'জীব' পদটির ব্যক্ত্যর্থ কমে যখন কেবল 'মানুষ' হয় তখন জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' হয়। জাত্যর্থের দিক থেকে যখন একটি পদের জাত্যর্থ বৃদ্ধি পায় তখন তার ব্যক্ত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদটির জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে বাড়িয়ে 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা' করা হলে ব্যক্ত্যর্থ কমে 'সকল মানুষ' থেকে কেবল 'শিক্ষিত মানুষ' হয়। আবার, যখন কোনো পদের জাত্যর্থ কমে যায় তখন পদটির ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- শিক্ষিত মানুষ' পদটির জাত্যর্থ কমিয়ে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা থেকে কেবল 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' করা হলে 'শিক্ষিত মানুষ' থেকে বেড়ে 'সকল মানুষ' হয়। উদ্দীপকের ফাইয়াজের বক্তব্যেও দেখতে পাই, তার যুক্তিবিদ্যার স্যারও মাহদিনের উল্লিখিত নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ যুক্তির উপাদান অধ্যায়ের একটি বিষয় আলোচনা করেছেন। যা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির সম্পর্ককে নির্দেশ করে। আলোচনা শেষে বলা যায়, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ, এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।