দৃষ্টান্ত-১ এর বাক্যটিতে কয়টি অংশ আছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ এর বাক্যটিতে তিনটি অংশ তথা উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক আছে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর 'সব ত্রিভুজ হয় তিন বাহুর সমষ্টি' বাক্যটি একটি যুক্তিবাক্য। আর প্রতিটি যুক্তিবাক্যই উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় এই তিনটি অংশ দ্বারা গঠিত হয়। যুক্তিবাক্যের যে পদ সম্বন্ধে কোন কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য বলে। যে পদ দ্বারা উদ্দেশ্য সম্বন্ধে কোন কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে । আর যে শব্দটি উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে, সংযোগ সাধন করে তাকে সংযোজক বলে। যেমন- 'দুধ হয় সাদা'। এ যুক্তিবাক্যে 'দুধ' পদটি উদ্দেশ্য। কেননা এর সম্বন্ধে কিছু স্বীকার করা হয়েছে। 'সাদা' পদটি বিধেয়। কেননা একে উদ্দেশ্যের উপর আরোপ করা হয়েছে। আর 'হয়' শব্দটি হলো সংযোজক। কেননা এর সাহায্যে উদ্দেশ্য ও বিধেয়কে সংযুক্ত করা হয়েছে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর সব ত্রিভুজ হয় তিন বাহুর সমষ্টি' বাক্যটিতেও 'সব ত্রিভুজ' পদটি উদ্দেশ্য। কেননা এর সম্বন্দ্বে বিধেয়টি স্বীকার করা হয়েছে। 'তিন বাহুর সমষ্টি' পদটি বিধেয়। কেননা, একে উদ্দেশ্যের উপর আরোপ করা হয়েছে। আর 'হয়' শব্দটি হলো সংযোজক। কেননা এর সাহায্যে উদ্দেশ্য ও বিধেয়কে সংযুক্ত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর যুক্তিবাক্যটিতে উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় এই তিনটি অংশ রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এর বাক্যটিতে কয়টি অংশ আছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর