দৃষ্টান্ত ১ ও ২ এর যুক্তিবাক্যগুলো দুই প্রকৃতির— কথাটির ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২-এর যুক্তিবাক্যদ্বয় যথাক্রমে নিরপেক্ষ ও সাপেক্ষ যুক্তিবাক্য হওয়ায় তা দুই প্রকৃতির। সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে দুইভাগে ভাগ করা যায়। যথা- নিরপেক্ষ ও সাপেক্ষ যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার সম্পর্ক শর্তহীনভাবে প্রকাশিত হয়, তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য (Categorical Proposition) বলে। যেমন— মধু হয় মিষ্টি। এখানে কোন শর্ত ছাড়াই ! মধুকে মিষ্টি বলে স্বীকার করা হয়েছে। সুতরাং উপরোক্ত যুক্তিবাক্যটি একটি নিরপেক্ষ যুক্তিবাক্য। আর যে যুক্তিবাক্যে কোন শর্ত সাপেক্ষে উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, তাকে সাপেক্ষ যুক্তিবাক্য (Conditional Proposition) বলে। সাপেক্ষ যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার সম্পর্ক সব সময়েই একটি শর্তের অধীনে ন্যস্ত থাকে। যেমন- 'যদি তুমি পরিশ্রম কর, তাহলে তুমি কৃতকার্য হবে।' এখানে কৃতকার্য হওয়া ব্যাপারটি পরিশ্রম করা শর্তের উপর নির্ভরশীল। এই সাপেক্ষ যুক্তিবাক্যকে আবার প্রাকল্পিক ও বৈকল্পিক এই দুই ভাগে ভাগ করা যায়। দৃষ্টান্ত-১ এর 'সব ত্রিভুজ হয় তিন বাহুর সমষ্টি' যুক্তিবাক্যটি একটি নিরপেক্ষ যুক্তিবাক্য। কেননা, এখানে কোনো প্রকার শর্তের উল্লেখ করা হয়নি। কিন্তু দৃষ্টান্ত-২ এর 'হয় সে মূর্খ না হয় সে বোকা' যুক্তিবাক্যটিতে 'হয়-না হয়' দ্বারা একটি শর্তের উল্লেখ করা হয়েছে বিধায় এটি সাপেক্ষ যুক্তিবাক্যের একটি বৈকল্পিক যুক্তিবাক্য। তাই আলোচনা শেষে বলা যায়, নিরপেক্ষ ও সাপেক্ষ যুক্তিবাক্যে শর্তের ক্ষেত্রে ভিন্নতা থাকায় উভয় যুক্তিবাক্য ভিন্ন প্রকৃতির।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত ১ ও ২ এর যুক্তিবাক্যগুলো দুই প্রকৃতির— কথাটির ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর