উদ্দীপকের কোন কোন যুক্তিবাক্য সার্বিক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ১ম যুক্তিবাক্য ও ৩য় যুক্তিবাক্য দুটি সার্বিক। যে যুক্তিবাক্যে উদ্দেশ্যের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোন কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সার্বিক বা সামান্য যুক্তিবাক্য বলে। এরূপ যুক্তিবাক্যে বিধেয়কে সমগ্র উদ্দেশ্যের উপর আরোপ করা হয়। যেমন- 'সকল গরু হয় চতুষ্পদ'-এ যুক্তিবাক্যে চতুষ্পদ বিধেয়টিকে সমগ্র 'গরু'- শ্রেণির ক্ষেত্রে স্বীকার করা হয়েছে। আবার, 'কোনো কাক নয় লাল'-এ যুক্তিবাক্যে 'লাল' বিধেয়টিকে সমগ্র কাক শ্রেণির বেলায় অস্বীকার করা হয়েছে। সুতরাং দু'টি যুক্তিবাক্যই সার্বিক। উদ্দীপকের ১ম যুক্তিবাক্য- 'সব পাখি হয় ডানাযুক্ত' ও ৩য় যুক্তিবাক্য- 'কোনো মানুষ নয় ফেরেশতা' এ দুটি সার্বিক যুক্তিবাক্য। কেননা, ১ম যুক্তিবাক্যের বিধেয় 'ডানাযুক্ত' পদটিকে সমগ্র 'পাখি' শ্রেণির ক্ষেত্রে স্বীকার করা হয়েছে। আবার, ৩য় যুক্তিবাক্যের 'ফেরেশতা' বিধেয়টিকে সমগ্র 'মানুষ' শ্রেণির বেলায় অস্বীকার করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ১ম ও ৩য় দু'টি যুক্তিবাক্যই সার্বিক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কোন কোন যুক্তিবাক্য সার্বিক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর