যুক্তিবাক্য তিনটির উদ্দেশ্য ও বিধেয় পদের ব্যাপ্যতার তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের যুক্তিবাক্য তিনটির উদ্দেশ্য ও বিধেয় পদের ব্যাপ্যতার তুলনামূলক আলোচনা করা হলো- উদ্দীপকের যুক্তিবাক্য তিনটি হলো, ১ম যুক্তিবাক্য: 'সব পাখি হয় ডানাযুক্ত', ২য় যুক্তিবাক্য: 'কিছু গরু হয়-কালো ও ৩য় যুক্তিবাক্য: 'কোনো মানুষ নয় ফেরেশতা'। ব্যাপ্যতার নিয়মের আলোকে ১ম যুক্তিবাক্যটি হলো সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য। ২য় যুক্তিবাক্যটি হলো বিশেষ সদর্থক বা I- যুক্তিবাক্য । আর ৩য় যুক্তিবাক্যটি হলো সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, A-যুক্তিবাক্য সার্বিক সদর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে উদ্দেশ্য পদটি ব্যাপ্য হয় ও বিধেয় পদটি অব্যাপ্য হয়। যেমন- উদ্দীপকের ১ম যুক্তিবাক্য; 'সব পাখি হয় ডানাযুক্ত' এর উদ্দেশ্য 'সব পাখি' পদটি ব্যাপ্য কিন্তু বিধেয় 'ডানাযুক্ত' পদটি অব্যাপ্য। আবার, I-যুক্তিবাক্যের কোনো পদ ব্যাপ্য নয়। কারণ বিশেষ যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদটিও অব্যাপ্য হয়। যেমন— উদ্দীপকের ২য় যুক্তিবাক্য: 'কিছু গরু হয় কালো' এর উদ্দেশ্য 'কিছু গরু' পদটি অব্যাপ্য এবং বিধেয় 'কালো' পদটিও অব্যাপ্য। আর E-যুক্তিবাক্য সার্বিক নঞর্থক হওয়ার কারণে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হয়। যেমন- উদ্দীপকের ৩য় যুক্তিবাক্য: 'কোনো মানুষ নয় ফেরেশতা' এর উদ্দেশ্য 'কোনো মানুষ' পদটি ব্যাপ্য এবং বিধেয় 'ফেরেশতা' পদটিও ব্যাপ্য। আলোচনা শেষে বলা যায়, ১ম যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদটি অব্যাপ্য। ২য় যুক্তিবাক্যটি বিশেষ সদর্থক বা I-যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ অব্যাপ্য। আর ৩য় যুক্তিবাক্যটি সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবাক্য তিনটির উদ্দেশ্য ও বিধেয় পদের ব্যাপ্যতার তুলনামূলক আলোচ…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর