দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'দৃষ্টান্ত-১' এর মাধ্যমে সার্বিক যুক্তিবাক্য এবং 'দৃষ্টান্ত- ২' এর মাধ্যমে বিশেষ যুক্তিবাক্যের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-১' এ প্রদত্ত আশ্রয়বাক্য দুটিতেই বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু বলেছে। আর যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সার্বিক যুক্তিবাক্য বলে। যেমন: 'দৃষ্টান্ত-১'-এর প্রথম যুক্তিবাক্যটি হলো- 'সব বাদুড় হয় স্তন্যপায়ী প্রাণী' । এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করেছে। এভাবে দ্বিতীয় যুক্তিবাক্যটিও উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। তাই দৃষ্টান্ত-১ এর উভয় যুক্তিবাক্য দ্বারা সার্বিক যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে। অপরপক্ষে, 'দৃষ্টান্ত-২' বিশেষ যুক্তিবাক্যকে নির্দেশ করছে। 'দৃষ্টান্ত-২' এ প্রদত্ত যুক্তিবাক্য দুটি হলো— 'কিছু কমলা হয় টক' এবং 'কিছু কমলা নয় টক'। এখানে দেখা যাচ্ছে যে, যুক্তিবাক্য দুটির উভয়টিতেই বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার বা অস্বীকার করা হয়েছে । আর যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ যুক্তিবাক্য বলে। তাই 'দৃষ্টান্ত-২'-এর মাধ্যমে বিশেষ যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে। তাই দেখা যাচ্ছে যে, 'দৃষ্টান্ত-১' থেকে 'দৃষ্টান্ত-২'-এর যুক্তিবাক্য ভিন্ন ধরনের। পরিশেষে বলা যায় যে, সার্বিক ও বিশেষ যুক্তিবাক্য পরিমাণগত দিক থেকে ভিন্ন। কেননা সার্বিক যুক্তিবাক্যে কোনো বিষয়ের সমগ্রতা সম্পর্কে কোনো কিছু বলা হয়; আর বিশেষ যুক্তিবাক্যে কোনো বিষয়ের অংশ সম্পর্কে কোনো কিছু বলা হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর