চিত্র-১ এ কোন ধরনের বাক্যের প্রয়োগ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-১ এ সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্যের প্রয়োগ ঘটেছে। গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চারভাগে ভাগ করা যায়, যার প্রথমটি হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A-যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য বলে। যেমন— 'সকল ফুল হয় সুন্দর' । এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করেছে । তাই এটি একটি সার্বিক সদর্থক বা A- যুক্তিবাক্য। A যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। পাশাপাশি এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য হয়। চিত্র-১ এর চিত্রটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেখানে উদ্দেশ্য পদকে ব্যাপ্য এবং বিধেয় পদকে অব্যাপ্য দেখানো হয়েছে। তাই চিত্র-১ এর মাধ্যমে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ এ কোন ধরনের বাক্যের প্রয়োগ ঘটেছে? ব্যাখ্যা করো।
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর