দৃষ্টান্ত-১ কোন শব্দকে নির্দেশ করে?
উত্তর: 'দৃষ্টান্ত-১' এর শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দকে নির্দেশ করে। কেননা শব্দগুলো সরাসরি বা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। শব্দের বিভিন্ন প্রকারভেদ আছে যার মধ্যে একটি হলো পদ . নিরপেক্ষ শব্দ। যে শব্দ বা শব্দ সমষ্টি অথবা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে পদ নিরপেক্ষ শব্দ বলে। যেমন— ছি! ছি! মরি! মরি! শব্দগুলো সরাসরি অথবা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ। উদ্দীপকের দৃষ্টান্ত-১-এর শব্দগুলো হলো হায়, হায়!। এই শব্দগুলো সরাসরি অথবা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই 'দৃষ্টান্ত-১' পদ নিরপেক্ষ শব্দকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ কোন শব্দকে নির্দেশ করে?
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর