দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ এ পদগুলো তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'দৃষ্টান্ত-২' এর পদগুলো নিরপেক্ষ পদকে নির্দেশ করে। আর 'দৃষ্টান্ত- ৩' এর পদগুলো সাপেক্ষ পদকে নির্দেশ করে। নিরপেক্ষ পদ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারলেও সাপেক্ষ পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। যে পদ অন্যকোনো পদের সাহায্য ছাড়াই অর্থপূর্ণ হতে পারে সেসব পদকে নিরপেক্ষ পদ বলে । নিরপেক্ষ পদ স্বাধীনভাবেই অর্থপূর্ণ হতে পারে । অর্থাৎ, অর্থের দিক থেকে নিরপেক্ষ পদ স্বয়ংসম্পূর্ণ। উদ্দীপকের 'দৃষ্টান্ত-২' এর পদগুলো হলো মানুষ, মরণশীল। মানুষ, মরণশীল পদগুলো অর্থ প্রকাশের জন্য অন্যকোনো পদের ওপর নির্ভরশীল নয়। তাই 'দৃষ্টান্ত-২' এর পদগুলো দ্বারা নিরপেক্ষ পদ নির্দেশিত হয়েছে। আবার, যে পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না তাকে সাপেক্ষ পদ বলে। সাপেক্ষ পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। অর্থাৎ অর্থ প্রকাশের দিক থেকে সাপেক্ষ পদ স্বয়ংসম্পূর্ণ নয়। উদ্দীপকের 'দৃষ্টান্ত-৩' এর পদগুলো হলো— পিতা, ছাত্র। পিতা, ছাত্র পদগুলো অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। 'পিতা' পদের জন্য 'সন্তান' এবং 'ছাত্র' পদের জন্য শিক্ষক' পদটি প্রয়োজন। অর্থাৎ পদগুলো অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। তাই 'দৃষ্টান্ত-২' এর পদগুলো দ্বারা সাপেক্ষ পদ নির্দেশিত হয়েছে। পরিশেষে বলা যায়, সাপেক্ষ পদ অর্থ প্রকাশের দিক থেকে নির্ভরশীল হলেও নিরপেক্ষ পদ অন্য কোনো শব্দ বা পদের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। এ কারণে দৃষ্টান্তে-২ ও দৃষ্টান্ত-৩ একটি থেকে অন্যটি ভিন্ন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ এ পদগুলো তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর