উদ্দীপকে চিত্র-১ এর পদগুলো জাত্যর্থক নাকি অজাত্যর্থক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এর পদগুলো অজাত্যর্থক। কেননা এগুলোর শুধু ব্যক্ত্যর্থ আছে কিন্তু জাত্যর্থ নেই। পরিমাণ ও গুণের একত্রে প্রকাশ অনুসারে পদ দুই প্রকার। এর মধ্যে একটি হলো অজাত্যর্থক পদ। যে পদ বস্তু বা এর গুণ নির্দেশ করে অর্থাৎ যে পদের শুধু ব্যক্ত্যর্থ না হয় শুধু জাত্যর্থ আছে; কিন্তু দুটি একত্রে নেই যে পদকে অজাত্যর্থক পদ বলে। উদ্দীপকের চিত্র-১ এর পদগুলো হলো বাংলাদেশ, হিমালয়, ইমরান। এ পদগুলো স্বকীয় নামবাচক পদ। কেননা কোনো স্থান বা বস্তু বা প্রাণী বা ব্যক্তিবিশেষকে চিহ্নিত করার জন্য যে সাংকেতিক শব্দ বা ভাষাগত প্রতীক ব্যবহার করা হয় তাকে স্বকীয় নামবাচক পদ বলে। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল মনে করেন, স্বকীয় নামবাচক পদ অজাত্যর্থক। যে-বিশিষ্ট নামটি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে চিহ্নিত করে তা কেবল উক্ত ব্যক্তি, বস্তু বা স্থানের ব্যক্ত্যর্থ প্রকাশ করে। কোনো গুণ বা জাত্যর্থ নির্দেশ করে না। স্বকীয় নামবাচক পদের কেবল ব্যক্ত্যর্থ আছে, কোনো জাত্যর্থঃ নেই। তাই স্বকীয় নামবাচক পদ অজাত্যর্থক। সুতরাং উদ্দীপকের চিত্র-১ এর পদগুলো স্বকীয় নামবাচক পদ। এদের শুধু ব্যক্ত্যর্থ আছে কোনো জাত্যর্থ নেই, তাই এ পদগুলো অজাত্যর্থক পদ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে চিত্র-১ এর পদগুলো জাত্যর্থক নাকি অজাত্যর্থক? ব্যাখ্যা কর।
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর