উদ্দীপকের ২য় যুক্তিবাক্যটি কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ২য় যুক্তিবাক্যটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করেছে। গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে বিশেষ সদর্থক বা । যুক্তিবাক্য হলো একটি। যুক্তিবাক্যটি পরিমাণের দিক দিয়ে বিশেষ এবং গুণের দিক দিয়ে সদর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনোকিছু স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। উদ্দীপকের ২য় যুক্তিবাক্যটি হলো- 'কিছু ফুল হয় সুগন্ধযুক্ত'। এ যুক্তিবাক্যে বিধেয় পদ 'সুগন্ধযুক্ত' কিছু ফুল উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে, তাই এটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা I যুক্তিবাক্য। বিশেষ যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য আবার সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদও অব্যাপ্য। কেননা ব্যাপ্যতার নিয়ম অনুসারে কেবলমাত্র সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। অপরদিকে, কেবলমাত্র নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। তাই উদ্দীপকের ব্যক্যটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা I যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ২য় যুক্তিবাক্যটি কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর