উদ্দীপকে ১ম ও ৩য় যুক্তিবাক্যের মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ১ম ও ৩য় যুক্তিবাক্য হলো যথাক্রমে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A যুক্তিবাক্য ও সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা I যুক্তিবাক্য। নিচে এদের মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের ১ম যুক্তিবাক্য হলো- 'সব ফুল হয় সুন্দর' যুক্তিবাক্যটি পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। আর এর বিধেয় 'সুন্দর' পদটি উদ্দেশ্য সব 'ফুল' সম্পর্কে সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কেননা যে যুক্তিবাক্যে বিধেয়টি উদ্দেশ্যের পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তিবাক্যটিকে 'A [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়। সার্বিক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য আর সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদ অব্যাপ্য। আর ৩য় যুক্তিবাক্যটি হলো-'কোনো ফুল নয় অসুন্দর' এটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থকে সার্বিক এবং গুণের দিক থেকে নঞর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্য বলে। উদ্দীপকের বাক্যটিও একটি সার্বিক নঞর্থক বাক্য। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। সুতরাং পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ১ম ও ৩য় যুক্তিবাক্য দুটি সার্বিক যুক্তিবাক্য হওয়ায় এদের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ১ম ও ৩য় যুক্তিবাক্যের মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর