শেয়ারFacebookWhatsApp

'টি' শব্দটি পদ নয় কেন?

উত্তর: 'টি' শব্দটি যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদরূপে ব্যবহৃত হতে পারে না বলে এটি কোনো পদ নয়। যে শব্দ অন্য কোন শব্দের সাহায্য ছাড়া কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না তাকে সহ-পদযোগ্য শব্দ বলে যথা- টি, খানি, তাহলে, সুতরাং প্রভৃতি শব্দগুলো সহ-পদযোগ্য শব্দ। কারণ এগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না। কাজেই সহ-পদযোগ্য শব্দ হওয়ার কারণে 'টি' শব্দটি পদ নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

'টি' শব্দটি পদ নয় কেন?

উদ্দীপক

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মায়মুনের বাবা মায়মুনকে বললো, “যদি ঘর থেকে বাইরে বের হও তবে অবশ্যই মাস্ক পরিধান করবে।” কথা শুনে মা বললেন, “কিছুক্ষণ পরপর হয় সাবান দিয়ে হাত ধুবে না হয় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে।” মায়মুন বললো, “আমি মাস্ক পরিধান করবো এবং সাবান দিয়ে হাত ধুবো।”

Rajshahi · 2021

উত্তর

যে পদ অন্য কোনো পদের সাহায্য ছাড়াই বোঝা যায় তাকে নিরপেক্ষ পদ বলে।

উত্তর

'টি' শব্দটি যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদরূপে ব্যবহৃত হতে পারে না বলে এটি কোনো পদ নয়। যে শব্দ অন্য কোন শব্দের সাহায্য ছাড়া কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না তাকে সহ-পদযোগ্য শব্দ বলে যথা- টি, খানি, তাহলে, সুতরাং প্রভৃতি শব্দগুলো সহ-পদযোগ্য শব্দ। কারণ এগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না। কাজেই সহ-পদযোগ্য শব্দ হওয়ার কারণে 'টি' শব্দটি পদ নয়।

উত্তর

উদ্দীপকে মায়মুনের বক্তব্য সংযৌগিক যুক্তিবাক্যকে নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো- যে যৌগিক যুক্তিবাক্য দুই বা তার বেশি সদর্থক সরল যুক্তিবাক্যকে একত্রিত করে তাকে সংযৌগিক যুক্তিবাক্য বলে। এ ধরনের যুক্তিবাক্যে অথবা, এবং, ও, আর,কিংবা ইত্যাদি শব্দের মাধ্যমে দুটি সরল বাক্যকে একত্রে প্রকাশ করা হয়। যেমন— রহিম হয় সৎ এবং করিম হয় বুদ্ধিমান। এ যৌগিক যুক্তিবাক্যটিতে দুটি সদর্থক সরল যুক্তিবাক্য (১) রহিম হয় সং এবং (২) করিম হয় বুদ্ধিমান কে একত্রিত করা হয়েছে।তেমনি উদ্দীপকের মায়মুন বলে, আমি মাস্ক পরিধান করবো এবং সাবান দিয়ে হাত ধোব। এখানে (১) আমি মাস্ক পরিধান করবো, (২) সাবান দিয়ে হাত ধোব— এই দুটি সরল যুক্তিবাক্যকে এবং শব্দের মাধ্যমে যুক্ত করা হয়েছে। তাই বলা যায় যে, মায়মুনের বক্তব্য হলো সংযৌগিক যুক্তিবাক্য।

উত্তর

উদ্দীপকে মায়মুনের বাবা ও মায়ের বক্তব্যে যথাক্রমে প্রাকল্পিক যুক্তিবাক্য ও বৈকল্পিক যুক্তিবাক্যের ইঙ্গিত রয়েছে।নিচে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-যে সাপেক্ষ যুক্তিবাক্যে যদি, সুতরাং,তাহলে বা অনুরূপ অর্থ প্রকাশক কোনো শব্দ দ্বারা শর্ত উল্লেখ করা হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। প্রাকল্পিক যুক্তিবাক্য এক প্রকার সাপেক্ষ যুক্তিবাক্য। এতে কোনো কিছুর স্বীকৃতি বা অস্বীকৃতি স্পষ্টভাবে অপর একটি শর্তের ওপর নির্ভর করে। উদ্দীপকে বলা হয়েছে মায়মুনের বাবা বলেন, যদি ঘর থেকে বাইরে বের হও তবে অবশ্যই মাস্ক পরিধান করবে। এ যুক্তিবাক্যে বাহিরে যাওয়া কাজটি মাস্ক পরা শর্তটির ওপর নির্ভরশীল। তাই এটি প্রাকল্পিক যুক্তিবাক্য ।অন্যদিকে, যে সাপেক্ষ যুক্তিবাক্যে একাধিক বিকল্প সম্ভাবনার উল্লেখ থাকে এবং এগুলোকে 'হয় না হয় আকারে প্রকাশ করা হয় তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন- উদ্দীপকের মায়মুনের মা বলেন, 'কিছুক্ষণ পরপর হয় সাবান দিয়ে হাত ধুবে না হয় স্যানিটাইজার ব্যবহার করবে। এটি একটি বৈকল্পিক যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যে সাবান দিয়ে হাত ধোয়া অথবা স্যানিটাইজার ব্যবহার করা-এ দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটি বাছাই করতে বলা হয়েছ। এ কারণে মায়ের বক্তব্যটি বৈকল্পিক যুক্তিবাক্য ।তাই বলা যায় উপরের উল্লেখিত ভিন্নতার কারণে, উদ্দীপকে মায়মুনের বাবা ও মায়ের বক্তব্য আলাদা ও স্বতন্ত্র।
HSCLogic 1st PaperRajshahi 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।